shono
Advertisement
Mango Chicken Salad

একঘেয়ে চিকেন স্টু ছাড়ুন, গরমে আমের নয়া অবতার ম্যাঙ্গো চিকেন স্যালাড, রইল রেসিপি

ঘামঝরানো দুপুর হোক বা অফিসের পর ক্লান্ত বিকেল। এই প্যাচপ্যাচে গরমে গুরুপাক খাবার বিস্বাদ লাগে অনেকেরই। মন চায় এমন কিছু যা হবে হালকা, সতেজ এবং অবশ্যই জিভে জল আনা। বাঙালির প্রিয় ফলের রাজা আমের সঙ্গে যদি চিকেনের যুগলবন্দি ঘটে, তবে কেমন হয়?
Published By: Buddhadeb HalderPosted: 04:30 PM Apr 21, 2026Updated: 04:35 PM Apr 21, 2026

ঘামঝরানো দুপুর হোক বা অফিসের পর ক্লান্ত বিকেল। এই প্যাচপ্যাচে গরমে গুরুপাক খাবার বিস্বাদ লাগে অনেকেরই। মন চায় এমন কিছু যা হবে হালকা, সতেজ এবং অবশ্যই জিভে জল আনা। বাঙালির প্রিয় ফলের রাজা আমের সঙ্গে যদি চিকেনের যুগলবন্দি ঘটে, তবে কেমন হয়? ঘরোয়া সাধারণ উপকরণেই মাত্র দশ মিনিটে বানিয়ে ফেলা সম্ভব পুষ্টিকর 'ম্যাঙ্গো চিকেন স্যালাড'। স্বাদ ও স্বাস্থ্যের এমন কম্বিনেশন সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন খাদ্যরসিকদের কাছেও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

Advertisement

ছবি: সংগৃহীত

এই স্যালাড তৈরিতে কী কী প্রয়োজন?
সেদ্ধ করা বা গ্রিলড চিকেনের টুকরো (কিউব করে কাটুন)
ডুমো করে কাটা পাকা আম (কিউব করে কাটা)
কুচানো পেঁয়াজ
ধনেপাতা
গোলমরিচ গুঁড়ো
নুন
লেবুর রস
লঙ্কা গুঁড়ো
কেউ চাইলে টক দই বা মেয়োনিজ ব্যবহার করতে পারেন। যাঁরা একটু ঝাল পছন্দ করেন, তাঁরা ব্যবহার করতে পারেন কাঁচা লঙ্কা বা জালাপেনো।

ছবি: সংগৃহীত

প্রস্তুতি অতি সহজ
রান্নাঘরে খুব বেশি সময় কাটানোর প্রয়োজন নেই। প্রথমে একটি বড় পাত্রে কিউব করে কাটা চিকেন ও আমের টুকরোগুলো নিন। তাতে পেঁয়াজ কুচি, ধনেপাতা এবং স্বাদমতো নুন-গোলমরিচ মিশিয়ে নিন। স্বাদ বাড়াতে কয়েক ফোঁটা অলিভ অয়েল বা সাধারণ তেল যোগ করা যেতে পারে। এরপর লেবুর রস এবং দই বা মেয়োনিজ দিয়ে ভালো করে মেখে নিলেই কেল্লাফতে।

পরিবেশনার চটক
তৈরি হয়ে যাওয়ার পর ফ্রিজে মিনিট দশেক রেখে দিলে এর স্বাদ আরও খোলে। ঠান্ডা ঠান্ডা এই স্যালাড অফিসের টিফিন হোক বা রাতের হালকা ডিনার— সবক্ষেত্রেই উপযুক্ত। বাঙালির হেঁশেলে আমের এই নতুন অবতার কিন্তু চলতি মরশুমে সুপারহিট হওয়ার সব রসদ মজুত রেখেছে। একঘেয়ে চিকেন স্টু বা ফ্রাইয়ের বদলে এবার তাই আমের সঙ্গতে চিকেনেই মজেছে তিলোত্তমা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement