shono
Advertisement
Rainy season

বর্ষায় এই সবজিগুলি ভুলেও বাড়িতে আনবেন না, পেটের দফারফা বাজল বলে!

পেট ভালো রাখতে ভরা বর্ষায় কী খাবেন?
Published By: Sayani SenPosted: 08:31 PM Aug 02, 2026Updated: 08:31 PM Aug 02, 2026

বর্ষার বাজার মানেই তরতাজা শাকসবজিতে ভরা। যেদিকে চোখ যায় সবুজ আর সবুজ। মনে হয় এটা কিনি আর সেটা কিনি। তবে বর্ষায় যা তা বাড়িতে আনা উচিত নয়। তাতে হতে পারে পেটের দফারফা। জেনে নিন এই বর্ষায় কী খাবেন আর কী খাবেন না।

Advertisement

বর্ষায় পোকামাকড়ের উপদ্রব বাড়ে। তাই ভুলেও পালং শাক খাবেন না। যদি শাক খান তবে চেষ্টা করুন ভালো করে ধুয়ে নেওয়ার। গরম জলে ভাপিয়ে জল ফেলেও দিতে পারেন। নইলে পেটের সমস্যা দেখা দিতে পারে।

এই সময়ে ফুলকপি ও বাঁধাকপির মধ্যের পোকার দেখা পাওয়া যায় বেশি। তাই বর্ষার আর্দ্র আবহাওয়ায় ভুলেও এই দু'টি জিনিস খাবেন না।

মাশরুম দিয়ে নানা পদ পান্না হয়। যা দেখে বেশ ভালোই লাগে। তবে বর্ষায় মাশরুম শরীরের জন্য হয়ে উঠতে পারে বিপজ্জনক। বর্ষায় তাই মাশরুম না খাওয়াই ভালো। আর খেলে অত্য়ন্ত যত্ন নিয়ে ধোওয়া প্রয়োজন।

এই সময়ে আলুতে শিকড় বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যার ফলে আলুতে সোলানাইন বেড়ে যায়। যা অনিদ্রা, মাথাব্যথা এবং পেটের সমস্যার কারণ হয়ে উঠতে পারে। তাই আলু কেনার ক্ষেত্রে বিশেষ সতর্ক হওয়া প্রয়োজন।

এখন প্রশ্ন হল তবে পেট ভালো রাখতে ভরা বর্ষায় কী খাবেন। রইল সেই তালিকা।
বর্ষার মরশুমে লাউ, ঝিঙে, বিনস খেতে পারেন।

যার ফলে হজমের সমস্যার সম্ভাবনা থাকে না। পেটের সমস্যা হওয়ার আশঙ্কাও এড়ানো সম্ভব।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement