shono
Advertisement

Breaking News

Cristiano Ronaldo

সৌদি লিগের ভক্তদের নিষিদ্ধ করার ডাক রোনাল্ডোর, বিশ্ব রেকর্ড গড়েও কেন ক্ষুব্ধ আল নাসর তারকা?

মেসির দেশের ক্লাবের নজির ভেঙে দিয়েছে রোনাল্ডোর আল নাসর।
Published By: Arpan DasPosted: 12:26 PM Sep 15, 2026Updated: 12:26 PM Sep 15, 2026

ভেঙে গেল ৮৭ বছর পুরনো রেকর্ড। যে নজির এতদিন ছিল লিওনেল মেসির দেশের ক্লাবের। এবার সেই রেকর্ড ভেঙে দিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ক্লাব আল নাসর। গোলের বন্যায় প্রতিপক্ষকে ভাসিয়ে ইতিহাসে নাম তুলল সৌদি আরবের ক্লাব। কিন্তু তারপরও অসন্তুষ্ট রোনাল্ডো। নিজের দলের জন্য নয়। অন্য ম্যাচে যে ঘটনা ঘটল, তাতে পর্তুগিজ কিংবদন্তি সমর্থকদের আজীবনের জন্য নির্বাসিত করার ডাক দিয়েছেন।

Advertisement

সৌদি প্রো লিগে আল নাসরের প্রতিপক্ষ ছিল আল খালিজ। রোনাল্ডো গোল পাননি। ম্যাচ শেষ হয় ১-১ গোলে। তাতেই নজির। বিশ্বের আর কোনও ক্লাব যা করতে পারেননি। এই নিয়ে টানা ৯৪ ম্যাচে গোল করল আল নাসর। ২০২৩ সালের ৮ ডিসেম্বর থেকে গোলের বন্যা শুরু হয়। তারপর এমন কোনও ম্যাচ হয়নি, যেখানে গতবারের সৌদি চ্যাম্পিয়নরা গোল পায়নি। ৯৪ ম্যাচে মোট ২৪৮টা গোল করেছে।

এই নজির আগে ছিল লিওনেল মেসির দেশের ক্লাবের। আর্জেন্টিনার শীর্ষ লিগে টানা ৯৩টি ম্যাচে ৩০১ গোল করেছিল রিভার প্লেট। ১৯৩৬ সালের ১৩ সেপ্টেম্বর থেকে ১৯৩৯ সালের ৪ জুন পর্যন্ত টানা গোল করেছিল তারা। সেখানে আল নাসর আগের ম্যাচেই ২-১ গোলে হারিয়ে রিভার প্লেটের নজির ছুঁয়ে ফেলেছিল। সেখানে প্রথম গোলটি ছিল রোনাল্ডোর।

কিন্তু এই ম্যাচের পর প্রবল ক্ষুব্ধ ৪১ বছর বয়সি তারকা। সৌদি লিগে অন্য ম্যাচে আল হিলাল ৬-০ গোলে হারায় আল তাউনকে। সেখানে হিলালের মিডফিল্ডার রুবেন নেভেস বল ধরলেই তাউন সমর্থকরা 'জোটা'র নাম ধরে চিৎকার করছিল। গতবছর গাড়ি দুর্ঘটনায় পর্তুগিজ ফুটবলার দিয়েগো জোটা প্রয়াত হন। নেভেস ছিলেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু। সেই 'জোটা'র নাম ধরে তাঁকে বিব্রত করার চেষ্টা করছিলেন তাউন সমর্থকরা। তাতেই রেগে আগুন রোনাল্ডো। তিনি বলেন, "লিগ কর্তৃপক্ষের উচিত এই সমর্থকদের নিষিদ্ধ করা। সব কিছুর একটা সীমা থাকা দরকার। এরকম সমর্থকদের মাঠে ঢুকতে দেওয়াই উচিত নয়।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement