shono
Advertisement
East Bengal

ইস্টবেঙ্গলের 'মাস্টারে'র পর্দা ফাঁসে খুনের হুমকি! প্রমাণ-সহ পুলিশ ও স্প্যানিশ দূতাবাসের দ্বারস্থ অস্কার

অস্কার ব্রুজো ও তাঁর পরিবারকে খুনের হুমকি! বিস্ফোরক অভিযোগ ইস্টবেঙ্গলকে আইএসএল জেতানো কোচের।
Published By: Arpan DasPosted: 01:21 PM Sep 12, 2026Updated: 08:50 PM Sep 12, 2026

অস্কার ব্রুজো ও তাঁর পরিবারকে খুনের হুমকি! বিস্ফোরক অভিযোগ ইস্টবেঙ্গলকে (East Bengal) আইএসএল জেতানো কোচের। এতদিন 'মাস্টার' বিতর্কের মধ্যে বিষয়টা সীমাবদ্ধ ছিল। এবার তাঁকে খুনের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন অস্কার। বিষয়টা নিয়ে ইতিমধ্যে কলকাতা পুলিশ ও স্প্যানিশ দূতাবাসের দ্বারস্থ হয়েছেন তিনি। সব মিলিয়ে বিতর্ক থামার বদলে আরও ঘনীভূত হচ্ছে।

Advertisement

সম্প্রতি ইস্টবেঙ্গল ক্লাবের 'মাস্টার'কে নিয়ে বিস্ফোরক অভিযোগ এনেছেন অস্কার। এরপর ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার 'অস্কার ব্রুজো জিন্দাবাদ' বলে পালটা দেন। এরপর 'নীতুদা' অর্থাৎ দেবব্রতর নাম নিয়ে পোস্ট করেন স্প্যানিশ কোচ। এবার আর ক্লাব বা ম্যানেজমেন্ট নিয়ে পোস্ট নয়। তাঁকে ও তাঁর পরিবারকে খুনের হুমকি দেওয়া হচ্ছে। তাঁর একাধিক প্রমাণ সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন অস্কার।

এক্স হ্যান্ডেলে কলকাতা পুলিশ ও ভারতের স্প্যানিশ এমব্যাসিকে ট্যাগ করে লিখেছেন, 'আমার দলের সদস্য, আমার পরিবার ও আমাকে খুনের হুমকি দিয়ে বার্তা পাঠানো হচ্ছে। বিষয়টা ফুটবল নিয়ে সমালোচনা বা মতপার্থক্যের মধ্যে সীমাবদ্ধ নেই। এটা ভয় দেখানো। ইস্টবেঙ্গলের কর্মকর্তারা সম্মিলিতভাবে এই হুমকি ও হেনস্তার পরিকল্পনা করছেন। আমি ইতোমধ্যেই এর নিন্দা জানিয়েছি। প্রমাণ ছাড়া আমি এই হুমকির সঙ্গে জড়িতদের নাম করব না। সবকিছুর প্রমাণ থাকছে। যথাযথ কর্তৃপক্ষকে সব জানানো হবে। ফুটবলে কখনই কোচ, সদস্য বা তাঁদের পরিবারকে হুমকি দেওয়ার জায়গা হতে পারে না।'

এর সঙ্গে কয়েকটি স্ক্রিনশট পোস্ট করেছেন। যেখানে তাঁকে অকথ্য গালাগালি-সহ খুনের হুমকি দেওয়া হয়েছে। বলা হয়েছে, যেন তিনি আর কখনও ভারতে না আসেন। একইভাবে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন তাঁর সহকারী আদ্রিয়ানও। অস্কারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, গত দু'দিন ধরে তাঁকে লাগাতার হুমকি দেওয়া হচ্ছে। তার প্রমাণ এমব্যাসিকে পাঠিয়ে দিয়েছেন। তিনি আশা করেন, পুলিশ ও এমব্যাসি দ্রুত পদক্ষেপ নেবেন।

এর আগে অস্কার অভিযোগ তোলেন, ‘মাস্টার’ নাকি আইএসএলে ইস্টবেঙ্গলের শেষ ম্যাচের আগে বলে গিয়েছিলেন, রেফারি তাঁদের পক্ষে আছেন। এরপর তিনি লেখেন, এই আক্রমণ ও উসকানির জন্য ‘নীতুদা’কেই দায়ী করছেন অস্কার। তাই ‘নীতুদা’ ও ক্লাবের উচিত এই আক্রমণের দায় অস্বীকার করা ও পদক্ষেপ নেওয়া।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement