shono
Advertisement

Breaking News

FIFA World Cup

সমর্থকদের উপস্থিতিতে নিষেধাজ্ঞা, হোটেল আর ট্রেনিংয়ে ‘কারফিউ’ ব্রাজিলের

দু’দশক আগের ভুল থেকে কি শিক্ষা নিয়েছেন ব্রাজিল কোচ কার্লো আন্সেলোত্তি? অন্তত এবার সেলেকাওদের ট্রেনিং নিয়ে যেভাবে ‘কারফিউ’ জারি করেছেন তিনি, তাতে উঠে আসছে ২০০৬ প্রাক্‌-বিশ্বকাপ পর্বের কথা।
Published By: Prasenjit DuttaPosted: 12:15 PM Jun 04, 2026Updated: 12:15 PM Jun 04, 2026

দু’দশক আগের ভুল থেকে কি শিক্ষা নিয়েছেন ব্রাজিল কোচ কার্লো আন্সেলোত্তি? অন্তত এবার সেলেকাওদের ট্রেনিং নিয়ে যেভাবে ‘কারফিউ’ জারি করেছেন তিনি, তাতে উঠে আসছে ২০০৬ প্রাক্‌-বিশ্বকাপ পর্বের কথা। টিম হোটেল হোক বা ট্রেনিং - সাংবাদিক এবং সমর্থকদের উপস্থিতির উপর পুরোপুরি নিষেধাজ্ঞা জারি করেছেন ডন কার্লো।

Advertisement

২০০৬ বিশ্বকাপের আগে সুইৎজারল্যান্ডের ওয়েগিসে বসেছিল ব্রাজিলের প্রস্তুতি শিবির। তৎকালীন বিশ্বজয়ীদের নিয়ে সমর্থকদের মাতামাতি ছিল চোখে পড়ার মতো। অনুরাগীদের উৎসবের প্রভাব পড়ে রোনাল্ডো-আদ্রিয়ানোদের প্রস্তুতিতেও। এর পরের বিশ্বকাপেও বিশেষ ভালো পারফর্ম করতে পারেননি তাঁরা। পরের বিশ্বকাপে তৎকালীন কোচ কার্লোস দুঙ্গার আমলেও ব্রাজিল প্র্যাকটিসে সমর্থকদের জন্য ছিল ‘অবারিত দ্বার’। তবে আন্সেলোত্তির আমলে দেখা যেতে চলেছে অন্য ছবি। নিউ জার্সিতে এবার বেস ক্যাম্প তৈরি করেছে ব্রাজিল। শহরের বাস্কিং রিজ এলাকায় অবস্থিত রিজ হোটেলে থাকছেন ভিনিসিয়াস জুনিয়ররা। আর কলম্বিয়া পার্কে নিউ ইয়র্ক রেড বুল ক্লাবের ট্রেনিং সেন্টারে চলবে তাঁদের অনুশীলন। দুই জায়গাতেই সমর্থক-সাংবাদিকদের প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ করেছেন আন্সেলোত্তি। যে খবর নিজেই প্রকাশ করেছেন তিনি।

ফাইল ছবি।

“বিষয়টা হল, আমরা এখানে উৎসব করতে আসিনি। আমরা অনুশীলন করব এবং বিশ্বকাপ জেতার জন্য ঝাঁপাব। আমরা একটি ঐতিহ্যবাহী দেশের প্রতিনিধিত্ব করছি। সেই দেশের সম্মান রাখাটাও আমাদের কর্তব্য”, বলে দিয়েছেন আন্সেলোত্তি। সঙ্গে জুড়েছেন, “এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সমস্যা এড়ানোর জন্য। হোটেলে সমর্থকরা ঢুকতে পারবে না, ট্রেনিং সেন্টারেও। সাংবাদিকরাও না। শুধুমাত্র সপ্তাহে একদিন পরিবারের জন্য বরাদ্দ করা হবে।” মার্কিন-মুলুকে আসার আগে ব্রাজিলের তেরাসপলিসে প্রাথমিক প্রস্তুতি সেরেছেন আন্সেলোত্তি। সেখান থেকে চার্টার্ড বিমানে সরাসরি নিউ জার্সিতে এসেছে দল। সবকিছু ঠিকঠাক চললে বিশ্বকাপের পুরো পর্বটাই নিউ জার্সি সংলগ্ন এলাকায় খেলবে ব্রাজিল। সেক্ষেত্রে রিজ হোটেলেই থাকবেন রাফিনহারা এবং প্র্যাকটিস করবেন কলম্বিয়া পার্কে। ভারতীয় সময় শনিবার রাতে অবশ্য মিশরের বিরুদ্ধে ক্লিভল্যান্ডে একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন তাঁরা।

ভারতীয় সময় মঙ্গলবার রাতের দিকে কলম্বিয়া পার্কে অনুশীলনে নেমে পড়েছে ব্রাজিল। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের জন্য গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, গ্যাব্রিয়েল মাঘালায়েস এবং মার্কুইনোস তেরাসপোলিসের শিবিরে যোগ দিতে পারেননি। পানামার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচেও ছিলেন না তাঁরা। দলের সঙ্গে সরাসরি নিউ জার্সিতে যোগ গিয়েছেন তিন তারকা। নেমে পড়েছেন প্রস্তুতিতেও। প্রথম দিন ফিটনেস ড্রিল এবং রনডো-র উপর জোর দিয়েছিলেন আন্সেলোত্তি। তবে কাসেমিরোদের সঙ্গে অনুশীলনে নামেননি নেমার। পেশির চোট সারাতে আলাদাভাবে রিহ্যাব করছেন সাম্বা মহাতারকা। ব্রাজিল শিবিরের আশা, গ্রুপ পর্বেই পাওয়া যাবে নেমারকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement