shono
Advertisement

Breaking News

ফুটবলের ‘কালিদাস’, ৩৫ গজ দূর থেকে ডিফেন্ডারের আত্মঘাতী গোল!

দেখুন সেই অবিশ্বাস্য গোলের ভিডিও। The post ফুটবলের ‘কালিদাস’, ৩৫ গজ দূর থেকে ডিফেন্ডারের আত্মঘাতী গোল! appeared first on Sangbad Pratidin.
Posted: 05:02 PM Nov 22, 2017Updated: 07:32 PM Sep 22, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৩০, ৩৫ বা ৪০ গজ দূর থেকে অনেক স্ট্রাইকারই জাল কাঁপিয়েছেন। তা বলে ৩৫ গজ দূর থেকে আত্মঘাতী গোল! কী বলবেন একে অবিশ্বাস্য নাকি অন্য কিছু। ডাচ লিগে এমন কাণ্ডই ঘটালেন ফ্যানকাটি ডাবো। দলের ডিফেন্ডারদের এবং গোলকিপারকে বোকা বানিয়ে আচমকাই সেন্টার লাইনের কাছ থেকে গোলের দিকে পাস বাড়িয়েছিলেন। ডাবোর এই দর্শনীয় গোলে গোটা স্টেডিয়াম চমকে যায়।

Advertisement

[‘জোড়ু কা গুলাম’, বিয়ের আগেই ভুবিকে এ কথা কেন বললেন ধাওয়ান?]

ম্যাচে ঠিক কী হয়েছিল? খেলার বয়স তখন ৫৯ মিনিট। গ্রোনিনজেনের বিরুদ্ধে ১-০ গোলে এগিয়ে ছিল ডাবোর ক্লাব ভিটেসে। রক্ষণে থাকা ডাবোর এক সহ ফুটবলারের পায়ে ছিল বল। ওই ডিফেন্ডার এক সেন্ট্রাল ডিফেন্ডারের কাছে বল পাঠান। সেই বল চলে আসে ডাবোর কাছে। এরপরই মোচড়। সেন্টার লাইনের কাছে ছিলেন বছর বাইশের ওই ডিফেন্ডার। ডাবোর কাছে বল দখলের জন্য আসেন বিপক্ষ দলের এক ফুটবলার। তা দেখে আচমকা বল নিয়ে ডাবো নিজেদের অর্ধের দিকে এগোতে থাকেন। এরপর সবাইকে চমকে দিয়ে নিজের গোলের দিকে তিনি একটি শট নেন। বল যেহেতু মাঝমাঠে তাই খানিকটা গোল থেকে এগিয়ে এসেছিলেন ডাবোর দলের গোলকিপার। ডাবোর ওই শট গোলকিপারকে বোকা বানিয়ে গোলে ঢুকে যায়। এক গোলে এগিয়ে থাকার পর এমন কাণ্ড অবাক হয়ে যান ভিটেসের ফুটবলাররা। এমন শট নিয়ে নিজেও যেন বিশ্বাস করতে পারছিলেন না ডাবো। এই গোলের পরই তাঁর দল খেলা থেকে হারিয়ে যায়। ম্যাচটা ২-৪ গোলে হেরে যায় ভিটেসে। যার ফলে ডাচ লিগে ৬ নম্বরে নেমে যায় ডাবোর ক্লাব। খেলা শেষে দল এবং সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে নেন এই ডিফেন্ডার।

[ভাজ্জি ও তাঁর পরিবারকে শুভেচ্ছা জানাতে গিয়ে এ কী ভুল করলেন সৌরভ!]

কিছু দিন আগে চেলসি থেকে লোনে নেদারল্যান্ডসের ভিটেসে ক্লাবে যোগ দেন ডাবো। সোশ্যাল মিডিয়া তাঁকে নিয়ে এখন নানারকম বিদ্রুপ চলছে। এই তরুণ ফুটবলারের কেরিয়ারে কোনও গোল ছিল না। একজন লেখেন যাক স্কোরার হতে পারলেন ডাবো! কেউ কেউ ডাবোর অবাক গোলের সহ্গে আর্সেনালের লি ডিক্সনের সঙ্গে তুলনা শুরু করেছেন। ১৯৯১ সালে লি ডিক্সন বল ক্লিয়ার করতে গিয়ে গোলে ঢুকিয়ে দেন। নিজেদের গোলে অবিশ্বাস্যভাবে বল ঢুকিয়ে দুই ইংরেজ ফুটবলার পাকাপাকিভাবে এক বন্ধনীতে জায়গা করে নিলেন।

The post ফুটবলের ‘কালিদাস’, ৩৫ গজ দূর থেকে ডিফেন্ডারের আত্মঘাতী গোল! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার