shono
Advertisement
FIFA World Cup 2026

গাইনকোলজিস্টকে দলের প্রধান ডাক্তার হিসেবে বিশ্বকাপে নিয়ে এসেছে আফ্রিকার দেশ! ব্যাপারটা কী?

বিশ্বকাপে ব্যর্থ হতেই বিস্ফোরক দাবি!
Published By: Arpan DasPosted: 06:03 PM Jul 14, 2026Updated: 08:20 PM Jul 14, 2026

দলের ডাক্তার হিসেবে ছিলেন এক গাইনোকলিজিস্ট! সেই জন্যই নাকি বিশ্বকাপে (FIFA World Cup 2026) ব্যর্থ হয়েছেন ফুটবলাররা। এমনটাই অভিযোগ সেনেগালের ফুটবলে। আর সেই অভিযোগ তুলেছেন সাদিও মানেদের ফুটবল সংস্থার সভাপতি। বিশ্বকাপে রাউন্ড অফ ৩২ থেকেই বিদায় নিয়েছে সেনেগাল। তারপরই নয়া বিতর্ক সেদেশের ফুটবলে।

Advertisement

বিশ্বকাপ থেকে বিদায়ের পর কোচ পাপে বৌনা থিয়াওকে সরিয়ে দিয়েছে সেনেগাল ফুটবল ফেডারেশন। এবার বিস্ফোরক অভিযোগ ফেডারেশন প্রধান আবদৌলা ফল। রীতিমতো সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন, "আমি যা খবর পেয়েছি, তাতে প্লেয়াররা ম্যাচের পর প্রধান ডাক্তারের কাছে যেতে ভরসা পেত না। তাঁর এমন কোনও অ্যাকাডেমিক প্রস্তুতি ছিল না, যা আমাদের খেলোয়াড়দের সাহায্য করতে পারে। ডা. আবদারামানে ফেদিওর আসলে একজন গাইনোকোলজিস্ট। বিষয়টি আমি অনেক পরে জানতে পারি। বিশ্বকাপের সময় খেলোয়াড়দের ফিট রাখার জন্য আমরা তড়িঘড়ি অন্য স্পোর্টস মেডিসিন বিশেষজ্ঞ দলের সঙ্গে যুক্ত করেছিলাম।"

কিন্তু সত্যিই কি তাই? সেনেগালের স্পোর্টস মেডিসিন সংস্থা বিবৃতি জারি করে জানিয়েছে, ফুটবলপ্রধানের মন্তব্য ‘ভিত্তিহীন ও মানহানিকর’। সেই বিবৃতিতে জানানো হয়েছে, ফেদিওর স্পোর্টস মেডিসিন ও স্পোর্টস বায়োলজিতে ডিপ্লোমা আছে। তাছাড়া ২০১৭ সাল থেকে তিনি সেনেগাল দলের সঙ্গে যুক্ত। এর মাঝে সাদিও মানেরা পাঁচবার আফ্রিকান কাপ অফ নেশনস ও তিনবার বিশ্বকাপ খেলেছে।

বিশ্বকাপে সেনেগাল গ্রুপ পর্বে নরওয়ে ও ফ্রান্সের কাছে হেরে গেলেও ইরাককে বড় ব্যবধানে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠে। শেষ ষোলোতে বেলজিয়ামের বিপক্ষে এগিয়ে থেকেও অতিরিক্ত সময়ে দুটি গোল হজম করে ২-১ ব্যবধানে হেরে বিদায় নিতে হয় আফ্রিকার দলটিকে। উল্লেখ্য, বিশ্বকাপ শেষে কোচ পাপে থিয়াওকে বরখাস্ত করার ঘোষণা দিয়েছে সেনেগাল ফুটবল ফেডারেশন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement