shono
Advertisement

Breaking News

Lamine Yamal

খেলা চলাকালীন ইসলাম বিরোধী স্লোগান, স্পেনের 'গোল্ডেন বয়' ইয়ামাল বললেন, 'আমি গর্বিত মুসলমান'

মিশরের বিরুদ্ধে ম্যাচ অপ্রীতিকর পরিস্থিতির মুখে ইয়ামাল। ম্যাচের ফলাফলকে ছাপিয়ে যায় বিতর্ক। অভিযোগ, ওই ম্যাচে মুসলিমবিরোধী স্লোগান দেওয়া হয়েছে।
Published By: Subhajit MandalPosted: 01:48 PM Apr 02, 2026Updated: 01:48 PM Apr 02, 2026

লামিনে ইয়ামাল। স্পেনের গোল্ডেন বয়। আগামী প্রজন্মের মহাতারকা। ফুটবল বিশ্বের অতি পরিচিত নাম। এবার স্পেনের দর্শকদের ইসলাম বিদ্বেষ নিয়ে সরাসরি প্রতিবাদ করলেন তিনি। মিশরের বিরুদ্ধে ম্যাচে স্পেনের সমর্থকদের 'অসভ্যতার' জবাবে ইয়ামাল বললেন, "ঈশ্বরের আশীর্বাদে আমি গর্বিত ইসলাম।"

Advertisement

মঙ্গলবার রাতে মিশরের বিরুদ্ধে একটি ফ্রেন্ডলি ম্যাচ ছিল স্পেনের। সেই ম্যাচ গোলশূন্য ড্র হয়। তবে ম্যাচের ফলাফলকে ছাপিয়ে যায় বিতর্ক। অভিযোগ, ওই ম্যাচে মুসলিমবিরোধী স্লোগান দেওয়া হয়েছে। বার্সেলোনায় আরসিডিই স্টেডিয়ামে মুসলিমপ্রধান মিশরের বিরুদ্ধে খেলা চলাকালীন স্পেন সমর্থক একাধিক বিতর্কিত স্লোগান দেন। মূলত মুসলিমদের ফুটবল দক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হয় সমর্থকদের তরফে। বলা হয়, 'তুমি যদি লাফ না দাও, তবে তুমি মুসলিম।'

লামিনে ইয়ামাল। ফাইল ছবি।

ওই স্লোগানগুলি কোনওভাবেই ইয়ামালকে লক্ষ্য করে দেওয়া হয়নি। দেওয়া হয় মিশর ফুটবলারদের উদ্দেশে। কিন্তু ইয়ামাল নিজে ধর্মপ্রাণ মুসলিম হওয়ায় ওই স্লোগান তিনিও প্রভাবিত হন। ইয়ামাল বলছেন, "জানি এই স্লোগানগুলি প্রতিপক্ষকে লক্ষ্য করে বলা হয়েছে, ব্যক্তিগতভাবে আমাকে নয়। তবু একজন মুসলিম হিসেবে এটি অসম্মানজনক এবং কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।" ইয়ামালের কথায়, "সমর্থকদের এই ধরনের আচরণ অসম্মানজকন এবং অসহনীয়।"

ইয়ামাল সোশাল মিডিয়ায় লেখেন, "ঈশ্বরের আশীর্বাদে আমি গর্বিত মুসলমান। স্টেডিয়ামে যা হয়েছে, একজন মুসলিম হিসাবে সেগুলি আমার জন্য অসম্মানজনক।" ইয়ামালের কথায়, "বুঝি সব সমর্থক সমান নয়। কিন্তু যারা স্টেডিয়ামে এসব করছেন, তাঁরা জানে না অন্যের ধর্মকে অপমান করা অজ্ঞতা এবং বিদ্বেষমূলক আচরণ।" তাঁর কথায়, ফুটবল উপভোগ করার বিষয়, বিদ্বেষের নয়।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement