shono
Advertisement
Ryan Williams

'গোল করার পর সব কিছু ঝাপসা দেখছিলাম', বলছেন স্বপ্নপূরণের উচ্ছ্বাসে ভাসা রায়ান

দীর্ঘ পাঁচ মাসের অপেক্ষা। তারপর মঙ্গলবার যখন তিনি ব্লু টাইগার্সের জার্সি সত্যি সত্যি গায়ে চাপালেন তখন ভারতীয় ফুটবলের জন্য যেন এক নতুন ইতিহাস লেখা হয়ে গেল। অস্ট্রেলিয়ার পাসপোর্ট ছেড়ে ভারতীয় নাগরিকত্ব নিয়েছেন রায়ান।
Published By: Prasenjit DuttaPosted: 03:31 PM Apr 02, 2026Updated: 03:35 PM Apr 02, 2026

হংকংয়ের বিরুদ্ধে তিনি গোল করবেন, তা ম্যাচের আগেই কল্পনা করে ফেলেছিলেন। আর তাই মাত্র চার মিনিটের মাথায় যখন সত্যি গোল করলেন, তখন চোখের সামনে সব কিছু যেন ঝাপসা হয়ে আসছিল। এমনই অনুভূতির কথা জানিয়েছেন, মঙ্গলবার জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া রায়ান উইলিয়ামস।

Advertisement

দীর্ঘ পাঁচ মাসের অপেক্ষা। তারপর মঙ্গলবার যখন তিনি ব্লু টাইগার্সের জার্সি সত্যি সত্যি গায়ে চাপালেন তখন ভারতীয় ফুটবলের জন্য যেন এক নতুন ইতিহাস লেখা হয়ে গেল। অস্ট্রেলিয়ার পাসপোর্ট ছেড়ে ভারতীয় নাগরিকত্ব নিয়েছেন রায়ান। আর এমন সময় তাঁর অভিষেক ঘটল যখন আক্রমণভাগের ভারতীয় তারকা সুনীল ছেত্রী অবসরে চলে গিয়েছেন। খালিদ জামিলকে গোল করে ম্যাচ জয়ের দিশা দেখাতে কেউই পারছেন না। মঙ্গলবারের গোলের পরের মুহূর্ত বর্ণনা করতে গিয়ে অস্ট্রেলিয়ান নাগরিকত্ব ছেড়ে আসা ফুটবলারটি বলেন, “সব কিছু চোখের সামনে ঝাপসা হয়ে যাচ্ছিল। যেন মনে হচ্ছিল আমি পড়ে গিয়েছিলাম। মনে হচ্ছিল এই গোলটা আমি স্বপ্নে আগেই করেছি। তাই যখন সত্যি সত্যি সেটা বাস্তবে ঘটল, তখন আবেগ বাঁধ মানছিল না। চোখ ঝাপসা হয়ে আসছিল। জাতীয় দলের হয়ে নামার স্বপ্ন আমি দীর্ঘদিন ধরেই দেখছি। অবশেষে সেই স্বপ্ন সফল হল।”

এখানেই থেমে থাকেননি তিনি। আরও যোগ করেন, “সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল দল জয়ের পথে ফেরা। গোল করলাম আর জয় এল না। এর কোনও মূল্যই থাকত না। এই জয়টা সত্যি আমাদের কাছে অবিশ্বাস্য। এই অনুভূতির ঘোর থেকে বেরিয়ে আসতে আমার বেশ সময় লাগবে। জানি, এই জয়ের ফলেও আমরা বেশি দূর যেতে পারলাম না। তবুও এই অনুভূতিটা বিশেষ আমার কাছে।” 

কেরলের সমর্থকদের ধন্যবাদ দিয়েছেন রায়ান। অ্যাওয়ে ম্যাচেও এই হংকংয়ের বিরুদ্ধে হারতে হয়েছিল ভারতকে। সেই ম্যাচের দল থেকে এবারের দলে একাধিক পরিবর্তন এনেছিলেন খালিদ জামিল। শেষ ম্যাচ নামার আগে ফুটবলারদের কাছে চাওয়া ছিল অন্তত এবারের এশিয়ান কাপের যোগ্যতা নির্ণয় পর্বের গ্রুপ পর্বের শেষ ম্যাচটি জয়। আকাশ মিশ্ররা সেই জয় এনে দেওয়ায় আপাতত মুখ রক্ষা হল ভারতের। কারণ এবারের প্রতিযোগিতায় এটাই ভারতের প্রথম জয় ছিল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement