shono
Advertisement

এবার কলকাতা লিগে বিনা টিকিটেই দেখা যাবে মোহনবাগানের ম্যাচ

জানেন কীভাবে? The post এবার কলকাতা লিগে বিনা টিকিটেই দেখা যাবে মোহনবাগানের ম্যাচ appeared first on Sangbad Pratidin.
Posted: 08:11 PM Sep 02, 2017Updated: 07:09 PM Sep 29, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ময়দানে ফের একবার নতুন ভাবনা নিয়ে উপস্থিত মোহনবাগান। তিন প্রধানের মধ্যে কেবল তাঁদের মাঠেই খেলা হচ্ছে ফ্লাডলাইটে। এবার সেই সঙ্গে সদস্য-সমর্থকদের জন্য জায়ান্ট স্ক্রিনেরও ব্যবস্থা করছে শতাব্দী প্রাচীন ক্লাবটি। রবিবার, কলকাতা লিগে টালিগঞ্জ অগ্রগামীর বিরুদ্ধে হাই ভোল্টেজ ম্যাচে প্রথমবারের জন্য খেলা দেখা যাবে জায়ান্ট স্ক্রিনে। স্টেডিয়ামের বাইরে একদিক জুড়ে লাগানো হবে এই বিশাল জায়ান্ট স্ক্রিন। যে সমস্ত দর্শকরা মাঠে ঢুকতে পারবেন না, মূলত তাঁদের জন্যই থাকবে বিনামূল্যে এই বিশেষ ব্যবস্থা। বাগান সহ-সচিব সৃঞ্জয় বোস এবং অর্থসচিব দেবাশিস দত্ত প্রথমে উদ্যোগ নেন। পরে পুরো ব্যাপারটির দায়িত্বে নেন মোহনবাগান কার্যকরী কমিটির দুই সদস্য সুরজিৎ নন্দী এবং সোমনাথ ঘোষ। আপাতত পরীক্ষামূলকভাবে এক ম্যাচের জন্য হলেও, সব কিছু সুষ্ঠুভাবে সম্পন্ন হলে ভবিষ্যতেও এই ব্যবস্থায় ম্যাচ দেখা যাবে।

Advertisement

[প্রথমবার মা হলেন সেরেনা, সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা]

চলতি মরশুমে কলকাতা লিগ শুরুর মুহূর্ত থেকে প্রত্যেক দলের সমর্থকদের মধ্যে উত্তেজনা চরমে। লাল-হলুদ হোক কিংবা সবুজ-মেরুন দু’দলের খেলাতেই দেখা যাচ্ছে সমর্থকদের দল। ঠিক যেন সত্তর-আশির দশকের ময়দান। কিন্তু ভিড়ের দিক থেকে ইস্টবেঙ্গলের তুলনায় কিছুটা হলেও টেক্কা দিয়েছে মোহনবাগান। তাঁদের খেলা থাকলে ভিড় তো হচ্ছেই। এমনকী ১০-১৫ টাকার টিকিট বিকোচ্ছে ব্ল্যাকে। দাম চার থেকে পাঁচগুণ বেশি। টিকিট শেষ হয়ে যাচ্ছে ম্যাচ শুরুর তিন ঘণ্টা আগেই। এখানেই শেষ নয়, গ্যালারিতে বসার জায়গা না পেয়ে কেউ খেলা দেখছেন দাঁড়িয়ে, কেউ আবার স্টেডিয়ামেই ঢুকতে না পেরে দাঁড়িয়ে পড়ছেন ব়্যামপাটে। ইতিমধ্যে গত ম্যাচগুলিতে মোহনবাগানের সমর্থকদের সঙ্গে খণ্ডযুদ্ধও বেঁধেছে ঘোড়সওয়ার পুলিশের। অনেকে আবার তাঁদের কাছে খেলা দেখতে দেওয়ার জন্য অনুরোধও করছেন। এরপরই সমর্থকদের কথা ভেবে নয়া এই উদ্যোগ নিল মোহনবাগান।

[ফলাফল হতাশাজনক, অপসারিত জাতীয় হকি দলের কোচ]

এই প্রসঙ্গে মোহনবাগান সহ-সচিব সৃঞ্জয় বোস বলেন, ‘আমি এবং দেবাশিস কলকাতা পুলিশের সঙ্গে অনুমতির ব্যাপারে কথা বলেছি। তাঁদের তরফ থেকে অনুমতি পাওয়া গিয়েছে। আপাতত একটি ম্যাচের জন্য এই ব্যবস্থা করা হলেও সবকিছু পরিকল্পনামাফিক এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হলে আগামী ম্যাচগুলিতেও একই ব্যবস্থা থাকবে।’ জায়ান্ট স্ক্রিনে খেলা দেখা, আনন্দ করা, সমর্থকদের বানভাসি উচ্ছ্বাসকে বলা হচ্ছে ‘মেরিনার্স ফুটবল ফিয়েস্তা।’ কয়েকদিন আগেই বিশেষ ব্যানারের মাধ্যমে সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিয়েছিলেন বাগান সমর্থকরা। এরপর ফের এই নয়া উদ্যোগ ভারতীয় ফুটবলে নতুন পথের দিশা দেখাবে বলে মত উদ্যোক্তাদের।

The post এবার কলকাতা লিগে বিনা টিকিটেই দেখা যাবে মোহনবাগানের ম্যাচ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার