সেই মিমটা মনে আছে? প্রেমিকা সঙ্গে থাকা সত্ত্বেও অন্য নারীর দিকে মাথা ঘুরিয়ে তাকাচ্ছেন এক পুরুষ। সেই মিমটাই ফেরালেন স্পেনের বিশ্বকাপজয়ী ফুটবলার রড্রি (Rodri)। বিশ্বকাপ শেষে প্রেমিকার সঙ্গে ছুটির মেজাজে ফুটবলাররা। তার মাঝেই নয়া কাণ্ডে বিপাকে পড়লেন বিশ্বকাপের সেরা ফুটবলার।
২০২৬ বিশ্বকাপে স্পেনের বিশ্বকাপ শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন রদ্রি। স্প্যানিশ এই মিডফিল্ডার আছেন ছুটিতে। ক্লাবের হয়ে মাঠে ফেরার আগে প্রেমিকার সঙ্গে সময় কাটাচ্ছেন। তাঁকে নিয়ে দড়ি টানাটানি চলছে স্পেনের দুই প্রতিদ্বন্দ্বী ক্লাব বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। আর এর মাঝেই অন্য কারণে চর্চায় রড্রি। ইবিজায় বান্ধবী লরা ইগলেসিয়াসের সঙ্গে ছুটি কাটানোর সময় তোলা তাঁর ছবি এখন নেটদুনিয়ায় ভাইরাল।
কী ব্যাপার? ছবিতে দেখা যায়, দীর্ঘদিনের বান্ধবী লরা ইগলেসিয়াসের হাত ধরে হেঁটে যাচ্ছেন স্প্যানিশ মিডফিল্ডার। পাশ দিয়ে হেঁটে যাওয়া বিকিনি পরা এক নারীর দিকে নজর ঘুরে যায় রড্রির। তাঁর চাহনি ও শরীরী ভঙ্গি থেকে একটা ছবির কথাই মনে পড়ছে নেটিজেনদের। ২০১৫ সালের বিখ্যাত সেই 'ডিস্ট্র্যাক্টেড বয়ফ্রেন্ড' মিম। সেই মিমে এক তরুণকে তাঁর প্রেমিকার সঙ্গে থাকা অবস্থায় অন্য এক নারীর দিকে ঘুরে তাকাতে দেখা যায়।
ছবি: সোশাল মিডিয়া
রড্রির ছবি দেখে কটাক্ষ করার সুযোগ ছাড়ছেন না নেটিজেনরা। খেলার সময় নিয়মিত প্রতিপক্ষের অবস্থান স্ক্যান করেন রড্রি। চোখ প্রতি মুহূর্তে ঘুরতে থাকে। সেই বুঝে নিখুঁত পাস দেন। অনেকের বক্তব্য, অভ্যাসবশেই 'পরনারী'র দিকে তাকিয়েছেন স্প্যানিশ মিডফিল্ডার। উল্লেখ্য, রড্রিকে নিয়ে এই মুহূর্তে রিয়াল মাদ্রিদ-বার্সেলোনার মধ্যে দড়ি টানাটানি চলছে। রিয়ালের সঙ্গে বেশ কয়েক সপ্তাহ কথা চলার পর আচমকাই বার্সেলোনায় খেলতে আগ্রহ প্রকাশ করেন তিনি। কতটাকায় ম্যাঞ্চেস্টার সিটি রড্রিকে ছাড়তে রাজি হয়, সেটাই মূল আগ্রহের বিষয়।
