shono
Advertisement
Delhi CM's residence Teej celebration

দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে 'তিজ' উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও

রেখা গুপ্তার বাড়িতে হাত ভরা মেহেন্দি পরে সেলফি তুললেন তিন সাংসদ।
Published By: Arpita MondalPosted: 10:38 PM Aug 13, 2026Updated: 10:55 PM Aug 13, 2026

রাজ্য থেকে দেশ, রাজনীতির সমীকরণ যে বদলেছে, তা সর্বজনবিদিত। তবে এবার রাজনীতির ময়দানের বাইরে ঘরোয়া অনুষ্ঠানেও 'এন্ট্রি' সদ্য এনডিএ সমর্থক বাংলার তিন সাংসদ। বৃহস্পতিবার সকাল থেকেই দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার বাড়ি যেন গমগম করছে। হরেকরকম ফুল, খাবারের এলাহি আয়োজন, নাচ-গান-মেহেন্দি, সবটা মিলিয়ে জমজমাট উদযাপন ঐতিহ্যবাহী 'তিজ' উৎসব। আর এই অনুষ্ঠানেও শামিল হতে দেখা গেল বাংলার রাজনীতির তিন অতি পরিচিত মুখ - কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায় ও রচনা বন্দ্যোপাধ্যায়কে। রেখা গুপ্তার বাড়িতে হাত ভরা মেহেন্দি পরে সেলফি তুললেন তিন সাংসদ।

Advertisement

রেখা গুপ্তার সঙ্গে কাকলি ঘোষ দস্তিদার-রচনা বন্দ্যোপাধ্যায়।

তৃণমূলের সঙ্গে যে দূরত্ব বাড়ছে, তা দলবদলের আগেই বুঝিয়ে দিতে শুরু করেছিলেন এই তিন সাংসদ। তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ রাজনীতিতে তাঁদের মন্তব্য-গতিবিধি নিয়ে বিতর্কও কম হয়নি। বাংলায় ভোটের হাওয়া ঘুরতেই লোকসভার ২০ সাংসদ এনডিএ-র শরিক দল এনসিপিআইতে যোগ দিয়েছেন। তাঁদের মধ্যেই আছেন কাকলি, শতব্দী, রচনা। যদিও লোকসভার স্পিকারের তরফে এখনও তা চূড়ান্ত মান্যতা না পাওয়ায় সংসদে এখনও তাঁদের নামের পাশে 'তৃণমূল কংগ্রেস সাংসদ' তকমা বয়ে বেড়াতে হচ্ছে। তবে তাঁদের নামের পাশে যে দলের নাম উল্লেখ থাকুক না কেন, তাঁরা নিজেরাই স্পষ্ট করে দিচ্ছেন তাঁদের রাজনৈতিক অবস্থান। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে একাধিক বৈঠক এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে 'ব্রেকফাস্ট মিট'-এ দেখা গেছে তাঁদের। এবার দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়ির উৎসবে তাঁদের উজ্জ্বল উপস্থিতি রাজনৈতিক অবস্থানের পালে আরও হাওয়া দিল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

দিল্লির মুখ্যমন্ত্রীর সঙ্গে এক টেবিলে আড্ডায় রচনা।

তবে বাংলার তিন সাংসদ-ই নন। উল্লেখ্যযোগ্যভাবে এ দিনের অনুষ্ঠানে রেখা গুপ্তার বাসভাবনে যোগ দিয়েছিলেন বিজেপি সাংসদ তথা অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। উল্লেখ্য, এটি তাঁর প্রথম 'তিজ' উদযাপন বলে জানা গিয়েছে। সেই মুহুর্তের বেশ কয়েকটি ছবি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ারও করেছেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement