shono
Advertisement
FIFA World Cup 2026 Final

কোন যুক্তিতে বাতিল নিকো উইলিয়ামসের গোল? ক্ষোভে ফুঁসছে নেটভুবন

অতিরিক্ত সময়ের প্রথমার্ধে নিকো উইলিয়ামসের গোল বাতিল নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। ঘটনাটা ঠিক কী?
Published By: Prasenjit DuttaPosted: 08:42 AM Jul 20, 2026Updated: 03:57 PM Jul 20, 2026

বিশ্বকাপ ফাইনালে (FIFA World Cup 2026 Final) আর্জেন্টিনার বিরুদ্ধে একচেটিয়া আধিপত্য দেখিয়ে শিরোপা জিতে নিয়েছে স্পেন। দাপুটে স্পেনের সামনে দিশেহারা দেখিয়েছে লিওনেল মেসিদের। ফলে টানা দু’বার ট্রফি জেতা হল না তাঁর। ১৬ বছর পর বিশ্বজয়ী স্পেন। তবে অতিরিক্ত সময়ের প্রথমার্ধে নিকো উইলিয়ামসের গোল বাতিল নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।

Advertisement

অতিরিক্ত সময়ের ৯৬তম মিনিটে দুর্দান্ত শটে জালে বল জড়িয়ে দিতে কোনও ভুল করেননি উইলিয়ামস। গোলের পর উচ্ছ্বাসে ফেটে পড়ে স্প্যানিশ শিবির। কিন্তু মুহূর্তের মধ্যেই রেফারি স্লাভকো ভিনচিচ গোলটি বাতিল ঘোষণা করেন। সিদ্ধান্তে হতচকিত হয়ে যান সকলে।

রিপ্লেতে দেখা যায়, গোল হওয়ার ঠিক আগে স্পেনের মিডফিল্ডার মিকেল মেরিনো বলের জন্য লড়াই করতে গিয়ে আর্জেন্টিনা ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডির পায়ে বুট দিয়ে আঘাত করেন। রেফারির মতে, সেটি ফাউল। ফলে সেই আক্রমণ থেকে হওয়া উইলিয়ামসের গোলটি বাতিল করা হয়।

রেফারি ভিনচিচ প্রথমে ভিএআর-এর সাহায্য ছাড়াই ফাউলের সিদ্ধান্ত দেন। পরে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি পর্যালোচনা করে মাঠের রেফারির সিদ্ধান্তই বহাল রাখে। তবে এই সিদ্ধান্ত ঘিরে বিতর্ক থামেনি। সোশাল মিডিয়ায় অনেকের দাবি, ম্যাচে এর চেয়েও কঠিন কয়েকটি ট্যাকলের ক্ষেত্রে রেফারি খেলা চালিয়ে যেতে দিয়েছিলেন। তাই মেরিনোর চ্যালেঞ্জকে ফাউল ধরে গোল বাতিলের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement