shono
Advertisement
Reuse Delivery Boxes

বাড়িতে জমেছে ডেলিভারি বক্স? ফেলে দেবেন না, কাজে লাগান এই ৫ উপায়ে

শুধু কাঁচি, আঠা, রঙিন কাগজ বা কাপড়ের সাহায্য নিয়েও অতিসাধারণ ডেলিভারি বক্সকে দেওয়া যায় একেবারে নতুন চেহারা।
Published By: Utsa TarafdarPosted: 02:53 PM Sep 10, 2026Updated: 03:09 PM Sep 10, 2026

প্রায়শই অনলাইনে কেনাকাটা করেন, বাড়ি ভরে গিয়েছে ডেলিভারি বক্সে ! আবর্জনার গাদায় এমন বাক্স ফেলতে ফেলতেও হয়রান হয়ে গিয়েছেন নিশ্চয়ই! কিন্তু জানেন কি, একটু বুদ্ধি খাটালেই এই সাধারণ কার্ডবোর্ডের বাক্স ঘর গোছানোর সরঞ্জামে পরিণত হয়ে যেতে পারে। শুধু কাঁচি, আঠা, রঙিন কাগজ বা কাপড় দিয়েই এগুলিকে দেওয়া যায় একেবারে নতুন চেহারা। তবে ব্যবহারের আগে বক্সটি পরিষ্কার, শুকনো এবং শক্ত অবস্থায় আছে কি-না দেখে নিলেই হবে।

Advertisement

১. ড্রয়ার অর্গানাইজার বানিয়ে ফেলুন
ছোট ডেলিভারি বক্সের উপরের অংশ কেটে ড্রয়ারের ভিতরে বসিয়ে সহজেই বানিয়ে ফেলুন অর্গানাইজার। এতে মোজা, রুমাল, অন্তর্বাস, বেল্ট, চশমা বা অন্যান্য ছোট জিনিস আলাদা করে রাখা যাবে। একাধিক বাক্স থাকলে বিভিন্ন মাপের কম্পার্টমেন্টও তৈরি করা সম্ভব। রঙিন কাগজে মুরে দিলে দেখতে আরও সুন্দর লাগবে।

২. ম্যাগাজিন বা বই রাখার স্ট্যান্ড
একটু বড় শক্ত কার্ডবোর্ডের বাক্সের একদিক কেটে পছন্দের কাগজ দিয়ে মুড়ে নিলেই তৈরি হয়ে যাবে ম্যাগাজিন হোল্ডার। এতে পত্রিকা, খবরের কাগজ, নোটবুক বা পাতলা বই গুছিয়ে রাখা যায়। টেবিল বা বুকশেলফের পাশে রাখলে ছড়িয়ে থাকা কাগজপত্রও আর এলোমেলো হবে না। কার্ডবোর্ড দিয়ে ঢাকনাও বানিয়ে নেওয়া যায় আলাদাভাবে।

৩. হেডফোন চার্জার গুছিয়ে রাখুন
চার্জার, ইয়ারফোন, ইউএসবি কেবল— এ ধরনের কর্ড জাতীয় জিনিস সহজেই জট পাকিয়ে যায়। ছোট কার্ডবোর্ডের বাক্সে আলাদা আলাদা ভাগ বানিয়ে নিন কার্ডবোর্ডের টুকরো দিয়েই। এভাবে রাখলে হেডফোন চার্জার জড়িয়ে যাওয়ার ঝামেলা মেটে। খুঁজে পেতেও সময় লাগে না।

৪. আলমারির ছোট জিনিস রাখার বাক্স
জিনিস রাখার অর্গানাইজার হিসেবে ডেলিভারি বক্স আলমারির ভিতরেও রাখা যায়। এতে স্কার্ফ, রুমাল, ব্যাগের ছোট অ্যাকসেসরিজ, চুল বাঁধার সামগ্রী কিংবা অন্যান্য হালকা জিনিস রাখা যায়। বাক্সের গায়ে ভিতরের জিনিসের নাম লিখে দিলে বারবার খুলে খুঁজতে হবে না।

৫. ডেস্ক অর্গানাইজার তৈরি করুন
কলম, পেন্সিল, কাঁচি, স্টিকি নোট ও ছোট স্টেশনারি দ্রব্য এক জায়গায় গুছিয়ে রাখতে ডেলিভারি বক্স দিয়ে ডেস্ক অর্গানাইজার বানানো যায়। কয়েকটি ছোট বাক্স পাশাপাশি জুড়ে বা একটি বড় বাক্সের ভিতরে ভাগ তৈরি করে নিলেই কাজ হয়ে যাবে। নিজের পছন্দমতো কাগজ বা রঙ দিয়ে সাজিয়ে নিলে সাধারণ কার্ডবোর্ডও দেখতে আকর্ষণীয় লাগবে।

কার্ডবোর্ড জৈব বিয়োজ্য, তাই পুরনো বা অশক্ত হয়ে গেলে বাতিল করে দেওয়া যায় সহজেই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement