shono
Advertisement

Breaking News

Soya Chunks

জলে ভেজালেই অতিরিক্ত পিচ্ছিল সোয়াবিন? হতে পারে ভেজাল, বুঝে নিন এই সহজ উপায়ে

সোশাল মিডিয়ার নানা ‘ভাইরাল’ ভিডিওতে সোয়াবিনের আসল-নকল চিনতে আগুনে পোড়ানো, অথবা কেমিক্যালের ব্যবহার প্রভৃতি দেখানো হয়। জানবেন, কোনও পণ্যে ভেজাল মেশানো হয়েছে কি-না নিশ্চিতভাবে জানতে কেবলমাত্র পরীক্ষাগারের খাদ্য বিশ্লেষণকেই ভরসা করা যেতে পারে।
Published By: Utsa TarafdarPosted: 02:26 PM Aug 18, 2026Updated: 03:33 PM Aug 18, 2026

বাঙালির রান্নাঘরে সোয়াবিনের (Soya Chunks) পাকাপাকি ঠাঁই। বিশেষত নিরামিষের দিনে পাতের পাশে তার জায়গা হবেই। অনেকে আবার সাধারণ আলু-ঝোলের বদলে সোয়াবিনের কোপ্তা-কাবাব বানিয়ে খেতে ভালোবাসেন। কিন্তু যে সোয়াবিন বাড়িতে আসছে, যা দিয়ে রান্না হচ্ছে, তা আসল নাকি নকল, ভেবে দেখেছেন কখনও?

Advertisement

বাজারের সব সোয়া চাঙ্কের মান একরকম নাও হতে পারে। বাড়িতে বসেই নকল সোয়াবিন চিনবেন কীভাবে? রইল কয়েকটি সহজ উপায় ।

• উচ্চ গুণমানের সোয়াবিন সাধারণত হালকা ক্রিমরঙা বা ফ্যাকাশে হলুদ হয়। যদিও উৎপাদন পদ্ধতি ও ব্র্যান্ড অনুযায়ী রঙে কিছুটা পার্থক্য হতে পারে। তবে অস্বাভাবিকভাবে উজ্জ্বল হলে, প্রতিটি টুকরোর মধ্যে অতিরিক্ত রঙের পার্থক্য থাকলে, কিংবা ছোট ছোট কালো দাগ দেখতে পেলে সঙ্গে সঙ্গে সতর্ক হন। প্যাকেটজাত পণ্য হলে অতিরিক্ত গুঁড়ো রয়েছে কি-না, সেদিকেও লক্ষ্য করুন।

• প্যাকেটটি ভালোভাবে সিল করা আছে কি-না দেখুন। এবং অতিঅবশ্যই উপাদানের তালিকা, প্রস্তুতকারকের নাম, ব্যাচ নম্বর ও তারিখের তথ্য পরিষ্কারভাবে দেওয়া আছে তা খেয়াল করুন।

• শুকনো সোয়াবিনে সাধারণত হালকা শস্যজাতীয় স্বাভাবিক গন্ধ থাকে। কিন্তু যদি প্যাকেট খোলার পর তীব্র রাসায়নিক গন্ধ, পচা বা বাসি তেলের মতো গন্ধ কিংবা অন্য কোনও অস্বাভাবিক দুর্গন্ধ পান, তাহলে তা না খাওয়াই ভালো।

• মনে সন্দেহ তৈরি হলে পরিষ্কার জলে কয়েকটি সোয়াবিন ভিজিয়ে দেখুন। সাধারণত ভালো সোয়াবিন জল শোষণ করে আকারে কিছুটা বড় ও নরম স্পঞ্জের মতো হয়ে ওঠে। কিন্তু যদি দীর্ঘ সময় ভিজিয়ে রাখার পরেও তা অস্বাভাবিক রকমের শক্ত থাকে, পিচ্ছিল ভাব দেখা যায় বা খুব সহজেই গলে/ভেঙে পড়ে, তাহলে তা নিয়ে চিন্তিত হতে হবে বৈকি।

তবে সোশাল মিডিয়ায় যা দেখা যায়, তার সমস্তটা বিশ্বাস করবেন না। সোশাল মিডিয়ার নানা ‘ভাইরাল’ ভিডিওতে সোয়াবিনের আসল-নকল চিনতে আগুনে পোড়ানো, অথবা কেমিক্যালের ব্যবহার প্রভৃতি দেখানো হয়। জানবেন, কোনও পণ্যে ভেজাল মেশানো হয়েছে কি-না নিশ্চিতভাবে জানতে কেবলমাত্র পরীক্ষাগারের খাদ্য বিশ্লেষণকেই ভরসা করা যেতে পারে।

সন্দেহ এড়াতে পরিচিত ও বিশ্বস্ত ব্র্যান্ডের অক্ষত ও সিল করা প্যাকেট কিনুন। পণ্যটি অস্বাভাবিক দেখালে, তৎক্ষণাৎ বর্জন করুন। দরকারে সংশ্লিষ্ট বিক্রেতা, প্রস্তুতকারক বা খাদ্য-নিরাপত্তা কর্তৃপক্ষকে অভিযোগ জানান, তবে তার জন্য প্যাকেট, ব্যাচ নম্বর ও কেনার প্রমাণ সংরক্ষণ করে রাখা দরকার। মনে রাখবেন, কেবলমাত্র চোখে দেখে কিংবা ঘরোয়া পরীক্ষা করে ১০০% নিশ্চিত হওয়া সম্ভব নয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement