shono
Advertisement

Breaking News

Fridge magnet

ফ্রিজ ম্যাগনেটেই লুকিয়ে সৌভাগ্যের চাবি! জেনে নিন বাস্তুমতে কী কী শুভ

কীভাবে পরিষ্কার রাখবেন ফ্রিজ ম্যাগনেট?
Published By: Sayani SenPosted: 04:57 PM Aug 16, 2026Updated: 05:04 PM Aug 16, 2026

বাড়ি সাজিয়ে গুছিয়ে রাখতে কার না ভালো লাগে। খুব সহজে, কম খাটুনিতে বাড়ি সাজাতে অনেকে ফ্রিজ ম্যাগনেট কাজে লাগান। কিংবা ধরুন কোথাও বেড়াতে গিয়েছেন সেখান থেকেও ফ্রিজ ম্যাগনেট কেনার নেশা থাকে অনেকের। এখন আবার নিজের কিংবা প্রিয় মানুষের ছবি দিয়ে ফ্রিজ ম্যাগনেট তৈরি করান কেউ কেউ। সবমিলিয়ে যতদিন যাচ্ছে ফ্রিজ ম্যাগনেটের চাহিদা যেন ক্রমশ বাড়ছে। তবে যা পাচ্ছেন, তাই কিনে ফেলবেন না। বাস্তুমতে কিছু ফ্রিজ ম্যাগনেট আপনার বাড়ির জন্য মোটেও শুভ নয়। জেনে নিন কোন ধরনের ফ্রিজ ম্যাগনেট লাগানো শুভ।

Advertisement

লক্ষ্মী ধনসম্পদের দেবী। আর বাড়ির ফ্রিজে খাবারদাবার থাকে। তাই ফ্রিজ ম্যাগনেট হিসাবে লক্ষ্মীদেবীর ছবি ব্যবহার করতে পারেন। তাতে আপনার সংসার দিনে দিনে সুখসমৃদ্ধিতে ভরে উঠবে।

সূর্য সাহস ও আত্মবিশ্বাসের প্রতীক। ফ্রিজে সূর্যর ম্যাগনেট লাগানো ভালো। তাতে আপনার ব্যক্তিত্বের উপর সুপ্রভাব পড়বে।

পদ্মফুল বাড়িতে পজিটিভ এনার্জি সঞ্চার করে। তাই ফ্রিজ ম্যাগনেট হিসাবে পদ্মফুল বাড়িতে রাখতে পারেন।

হাসিমুখের যেকোনও ছবি ফ্রিজ ম্যাগনেট রাখা বাড়ির জন্য শুভ। বাড়িতে ইতিবাচক পরিবেশ বজায় থাকে। তাই নিজের কিংবা কোনও প্রিয় মানুষের হাসিমুখের ছবি দিয়ে ফ্রিজ ম্যাগনেট তৈরি করুন

এছাড়া স্বস্তিক চিহ্ন কিংবা গাছের ছবি দেওয়া ম্যাগনেট ফ্রিজের গায়ে লাগাতে পারেন। তাতে সংসারে বাড়বে সুখ। ভুলেও দুঃখ, কষ্ট, হিংস্র জন্তু, অস্তগামী সূর্যের ছবি ফ্রিজ ম্যাগনেট হিসাবে ব্যবহার করবেন না। নেতিবাচক শক্তিতে আপনার সংসার ছারখার হয়ে যেতে পারে।

এবার জেনে নিন কীভাবে ফ্রিজ ম্যাগনেট পরিষ্কার করবেন:

  • হালকা ভেজা কাপড় দিয়ে প্রতি মাসে একদিন ফ্রিজ ম্যাগনেট পরিষ্কার করুন।
  • ফ্রিজ ম্য়াগনেটের গায়ে যাতে কোনওভাবে বেশি তাপ কিংবা রোদ না লাগে সেদিকে খেয়াল রাখুন।
  • এক জায়গায় দিনের পর দিন একই ম্যাগনেট রাখবেন না। তাতে ফ্রিজের রং নষ্ট হতে পারে।
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement