shono
Advertisement

Breaking News

Vastu Tips

রাতে ভুলেও করবেন না এই কাজ, রুষ্ট হতে পারেন গৃহলক্ষ্মী! সংসারে ঘনাবে চরম অর্থকষ্ট

সংসারে সুখ-শান্তি বজায় রাখতে এবং শ্রীবৃদ্ধি ঘটাতে আমরা কত কী-ই না করি! দিনরাত এক করে হাড়ভাঙা পরিশ্রম করি কেবল পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য। কিন্তু জানেন কি, অনেক সময় আমাদের অজান্তেই করা কিছু ছোট ভুল নষ্ট করে দিতে পারে ঘরের সুখ-শান্তি? বাস্তুশাস্ত্র বলছে, সূর্যাস্তের পর আমাদের কিছু অভ্যাসই ডেকে আনতে পারে চরম বিপর্যয়। আর্থিক অনটন থেকে শুরু করে মান-সম্মানহানি— সবটাই হতে পারে স্রেফ অসাবধানতার কারণে। কী সেগুলি? জেনে নিন।
Published By: Buddhadeb HalderPosted: 09:02 PM Mar 19, 2026Updated: 09:02 PM Mar 19, 2026

সংসারে সুখ-শান্তি বজায় রাখতে এবং শ্রীবৃদ্ধি ঘটাতে আমরা কত কী-ই না করি! দিনরাত এক করে হাড়ভাঙা পরিশ্রম করি কেবল পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য। কিন্তু জানেন কি, অনেক সময় আমাদের অজান্তেই করা কিছু ছোট ভুল নষ্ট করে দিতে পারে ঘরের সুখ-শান্তি? বাস্তুশাস্ত্র বলছে, সূর্যাস্তের পর আমাদের কিছু অভ্যাসই ডেকে আনতে পারে চরম বিপর্যয়। আর্থিক অনটন থেকে শুরু করে মান-সম্মানহানি— সবটাই হতে পারে স্রেফ অসাবধানতার কারণে। কী সেগুলি? জেনে নিন।

Advertisement

প্রতীকী ছবি

বাস্তুমতে, ঝাঁটাকে দেবী লক্ষ্মীর প্রতীক হিসেবে গণ্য করা হয়। তাই সন্ধ্যার পর অর্থাৎ সূর্যাস্তের পরে ভুলেও ঘর ঝাড়ু দেওয়া উচিত নয়। প্রচলিত মতে, এই সময় ঘর পরিষ্কার করলে গৃহলক্ষ্মী বিদায় নেন। একই সঙ্গে ঝাঁটা রাখার জায়গার ওপরও বিশেষ নজর দেওয়া প্রয়োজন। ঝাঁটা কখনওই খোলা জায়গায় বা সকলের চোখের সামনে রাখা উচিত নয়। একে সবসময় আড়ালে বা ঢাকা দিয়ে রাখা মঙ্গলজনক।

প্রতীকী ছবি

রান্নাঘর হল গৃহের অন্নপূর্ণার স্থান। সারাদিন রান্নাবান্নার পর রাতে শোওয়ার আগে রান্নাঘর অগোছালো রাখা বাস্তুশাস্ত্রে অত্যন্ত অশুভ বলে মানা হয়। অনেকেই রাতের খাওয়া শেষ করে এঁটো বাসন বেসিনে ফেলে রাখেন। শাস্ত্র বলছে, এই অভ্যাস ধনের বিনাশ ঘটায়। রাতে এঁটো বাসন ধুয়ে এবং রান্নাঘর পরিষ্কার করে রাখলে মা লক্ষ্মী তুষ্ট হন এবং ঘরে অন্ন-বস্ত্রের অভাব হয় না।

এ ছাড়াও শরীরচর্চা বা রূপচর্চার ক্ষেত্রেও কিছু বিধিনিষেধ রয়েছে। শাস্ত্রমতে, রাতে নখ কাটা বা চুল কাটা একেবারেই অনুচিত। এতে ঘরে নেতিবাচক শক্তির প্রভাব বাড়ে এবং পরিবারের সদস্যদের শরীর-স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে। শুধু তাই নয়, এর ফলে সামাজিক প্রতিপত্তি ও যশেরও হানি হয়।

প্রতীকী ছবি

ঘরের সুখ ও সমৃদ্ধি ধরে রাখতে এই সাধারণ নিয়মগুলি মেনে চলা জরুরি। সামান্য সচেতনতা এবং বাস্তুর এই ছোটখাটো টোটকা আপনার জীবনকে করে তুলতে পারে বৈভবশালী এবং সংকটমুক্ত। তাই আজ থেকেই সতর্ক হোন, যাতে আপনার পরিশ্রমের অর্জিত ধন অশুভ শক্তির গ্রাসে না পড়ে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement