shono
Advertisement

Breaking News

Hot Water

সাবধান, এই জিনিসগুলি গরম জল দিয়ে ভুলেও পরিষ্কার করবেন না

গরম জল ব্যবহারের আগে তাই ভাবনাচিন্তা করুন। নইলে লাভের বদলে ক্ষতির সম্ভাবনাই বেশি।
Published By: Sayani SenPosted: 04:31 PM Apr 26, 2026Updated: 04:42 PM Apr 26, 2026

যেকোনও অপরিষ্কার জিনিসপত্র গরম জল দিয়ে ধোয়ার প্রবণতা থাকে বেশিরভাগ মানুষের। তার ফলে জীবাণুর বিনাশ হয়। আবার পরিষ্কার হয় বলেই মনে করা হয়। তবে জানেন কী এমন কিছু সামগ্রী রয়েছে যেগুলিতে গরম জল দেওয়া মোটেও উচিত নয়। তাতে ক্ষতি হতে পারে।

Advertisement

মুক্তো, পলা কিংবা অন্য কোনও পাথরের গয়না ভুল করেও গরম জল দিয়ে পরিষ্কার করবেন না। তাতে ওই গয়নার ঔজ্জ্বল্য নষ্ট হতে পারে। তার বদলে ঠান্ডা জল আর অল্প সাবান দিয়ে পরিষ্কার করুন। তাতে গয়নার ক্ষতি কম হবে।

সেরামিক কিংবা কাচের বাসনপত্র ভুলেও গরম জল দিয়ে ধোবেন না। তাতে নষ্ট হতে পারে রং। অতিরিক্ত গরম জলের ফলে পাত্রটি ফেটেও যেতে পারে। পরিবর্তে সাবান আর ঠান্ডা জলই হোক আপনার সাহায্যকারী।

কাঠের বাসনপত্র কিংবা কাটিং বোর্ড অনেকে গরম জল দিয়ে পরিষ্কার করেন। তাতে হয়তো হলুদের দাগ উঠে আরও পরিষ্কার হবে বলেই ভাবেন বহু গৃহিণী। এভাবে ঔজ্জ্বল্য ফেরানো সম্ভব নয়। তাতে রং নষ্ট হতে পারে। তাই ঠান্ডা জলে পরিষ্কার করুন।

ভেলভেটের কোনও সামগ্রী ভুল করেও গরম জল দিয়ে পরিষ্কার করবেন না। তাতে কুঁচকে যেতে পারে। পরিবর্তে ঠান্ডা জল ব্যবহার করুন। ড্রাই ওয়াশ করাতে পারলেও মন্দ হবে না।

সিল্ক, উল কিংবা লেস রয়েছে এমন পোশাক গরম জলে কাচবেন না। তাতে পোশাকের রং নষ্ট হতে পারে। কুঁচকেও যেতে পারে। পরিবর্তে ঠান্ডা জল দিয়ে এগুলি পরিষ্কার করুন।

মার্বেলের মেঝেতে অনেক সময় অপরিষ্কার মনে হয়। পরিষ্কার করতে কেউ কেউ গরম জল দিয়ে ঘর ধোওয়ার পরিকল্পনা করেন। এই কাজ ভুলেও করবেন না। তাতে মার্বেলের মেঝের ক্ষতি হতে পারে।

বর্তমানে অনেকে হার্ডউড ফ্লোর তৈরি করেন। তাতে কাঠের বাড়ির মতো অনুভূতি হয়। এই হার্ডউড ফ্লোর প্রতিদিন স্বাভাবিক তাপমাত্রার জলে পরিষ্কার করা প্রয়োজন। ভুল করেও গরম জলে পরিষ্কার করবেন না। তাতে মেঝের ঔজ্জ্বল্য নষ্টের সম্ভাবনা প্রবল।

গরম জল ব্যবহারের আগে তাই ভাবনাচিন্তা করুন। নইলে লাভের বদলে ক্ষতির সম্ভাবনাই বেশি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement