shono
Advertisement

Breaking News

ভারতে জন্ম যে দশ ঘাতক মারণাস্ত্রের!

ভারতের মতো সমৃদ্ধ অস্ত্রভাণ্ডার খুব কম দেশেই রয়েছে! The post ভারতে জন্ম যে দশ ঘাতক মারণাস্ত্রের! appeared first on Sangbad Pratidin.
Posted: 02:37 AM Jul 11, 2016Updated: 04:26 PM Feb 27, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্রিটিশদের এ দেশে আগমনের বহু আগে থেকেই যুদ্ধে শত্রুপক্ষকে মাত করতে ভারতীয় রাজ-রাজারা নানাবিধ অস্ত্র উদ্ভাবন করেছিলেন৷ তারপর ব্রিটিশদের তাড়াতেই হোক, বা অধুনা ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্প- ভারতের মাটিতে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে অস্ত্র উদ্ভাবন হয়েছে একের পর এক! আজ তাদের মধ্যে থেকে ১০টি মারণ অস্ত্র বেছে নেওয়া হল এই প্রতিবেদনে-

Advertisement

১. খুকরি: সাহসিকতার জন্য বিশ্ববন্দিত ভারতীয় সেনাবাহিনীর গোর্খা রেজিমেন্ট! গোর্খা সেনাদের পোশাকের নিচে লুকানো থাকে এই অস্ত্রটি৷ দেখতে ছোট হলে কী হবে, খুকরির ধারালো ফলা চামড়া কেটে হাড় পর্যন্ত বসে যেতে পারে৷

২. উরুমি: ভাবুন তো একবার! একটি ধারালো তরবারির ফলা দড়ির মতো নমনীয়৷ এক মুহূর্তের ভুল হলে চালকের হাতই কেটে যেতে পারে৷ এক একটি উরুমির ফলা ৫-৬ ফুট পর্যন্ত লম্বা হয়৷ এই অস্ত্রের জন্ম কেরলে৷ সমর বিশেষজ্ঞরা এমন উরুমিও ব্যবহার করেন যার এক একটি ডগায় ৩২টি ফলা যুক্ত থাকে৷

৩. দণ্ডপট্ট: মারাঠি সেনারা দু’হাতে এই অস্ত্র ধারণ করে নিজেদের কিলিং মেশিন-এ পরিণত করতেন৷ খোদ শিবাজি মহারাজ এই অস্ত্র চালনায় পারদর্শী ছিলেন৷

৪. কাটার: কাটার হল এমন অস্ত্র যা শত্রুর বর্ম ভেদ করে তাকে আঘাত করতে সক্ষম৷

৫. বাঘনখ: এই অস্ত্রের সাহায্যে শিবাজি তার দুশমন আফজল খাঁকে হত্যা করেছিলেন৷ এই অস্ত্রকে আরও ঘাতক করে তুলতে বাঘনখের মাথায় বিষ মাখানো হত৷

৬. তরবারি: মোঘলরা এই অস্ত্র চালনায় বিশেষ পারদর্শী ছিলেন৷ নানা আকৃতি ও মাপের তরবারি বানিয়েছিলেন মোঘল সেনাধিপতিরা৷

৭. কৃপাণ: আজও শিখ সেনারা তাঁদের সঙ্গে কৃপাণ বহন করেন৷ দেখতে ছোট হলে কী হবে, কৃপাণের আঘাতে একজন পূর্ণবয়স্ক ব্যক্তির মৃত্যুও হতে পারে!

৮. চক্রম: ঘোড়ার পিঠে বসে শত্রুর উদ্দেশ্যে চক্রম ছুঁড়ে তাদের হত্যা করা হত৷ চক্রমের হাত থেকে বাঁচার কোনও উপায় নেই৷

৯. কালী: শুধু ইতিহাসের পাতায় নয়, আধুনিক ভারতেও এমন কিছু মারণাস্ত্র তৈরি করা হয়েছে, দেখলে দুশমনের ভয়ে কাঁপে৷ যেমন সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি অ্যান্টি মিসাইল টেকনোলজি ‘কালী’! পুরো নাম ‘কিলো অ্যাম্পিয়ার লিনিয়ার ইনজেক্টর৷’ মাঝ আকাশে শত্রু মিসাইল ধ্বংস করতে ‘কালী’র জুড়ি মেলা ভার৷

১০. ব্রহ্মস: বিশ্বের দ্রুততম ক্ষেপণাস্ত্রের মালিক ভারত৷ শব্দের চেয়ে তিনগুণ জোরে ছুটে গিয়ে টার্গেটে নিখুঁত হামলা করতে সক্ষম এই ব্রহ্মসকে ভয় পায় চিনও৷

 

The post ভারতে জন্ম যে দশ ঘাতক মারণাস্ত্রের! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement