shono
Advertisement
Mount Everest

এবার এভারেস্ট চূড়ায় ভারতের নারীশক্তির জয়গান, শিখর ছুঁয়ে ইতিহাস আইটিবিপি-র ১১ মহিলার

বাহিনীর 'ক্লিন হিমালয়া-সেভ গ্লেসিয়ার' অভিযানের অংশ হিসেবে সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট জয় করেছিল আগেই। এবার মাউন্ট এভারেস্ট জয় করে ইতিহাস তৈরি করল ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ বাহিনীর (আইটিবিপি) নারী দল।
Published By: Suhrid DasPosted: 08:08 PM May 22, 2026Updated: 08:09 PM May 22, 2026

বাহিনীর 'ক্লিন হিমালয়া-সেভ গ্লেসিয়ার' অভিযানের অংশ হিসেবে সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট জয় করেছিল আগেই। এবার মাউন্ট এভারেস্ট জয় করে ইতিহাস তৈরি করল ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ বাহিনীর (আইটিবিপি) নারী দল। আইটিবিপি-র ১১ নারী পর্বতারোহী এবং তিনজন কারিগরী ও সহায়ক সদস্য-সহ মোট ১৪ জনের দলটি এই অভিযানে ছিলেন। বৃহস্পতিবার নেপালের দিক থেকে সাউথ কোল রুট ধরে রাত ১২টা ৫২ মিনিটে সফলভাবে ৮,৮৪৮.৮৬ মিটার উঁচু মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছয়। সেই সঙ্গে তৈরি হয় ঐতিহাসিক মাইলফলক। এটাই ছিল আইটিবিপি-র প্রথম সম্পূর্ণ নারী অভিযাত্রী দলের এভারেস্ট অভিযান।

Advertisement

জানা গিয়েছে, ১৯ এপ্রিল আইটিবিপি সদর দপ্তর থেকে অভিযানটির সূচনা হয়। পর্বতারোহীরা ৮ হাজার মিটার উঁচু 'ডেথ জোন'-এ চরম প্রতিকূল আবহাওয়া, অক্সিজেনের স্বল্পতা এবং কঠিন বরফের দেয়াল অতিক্রম করার সময় অসাধারণ সাহস, সহনশীলতা ও দলগত দক্ষতার পরিচয় দিয়েছেন। আইটিবিপি-র তরফে জানানো হয়েছে, অভিযানটি নারী ক্ষমতায়ন, দুঃসাহসিক নেতৃত্ব এবং উচ্চ কার্যক্রম পরিচালনায় শ্রেষ্ঠত্বের প্রতীক। আইটিবিপি এখন পর্যন্ত পাঁচটি সফল এভারেস্ট অভিযান সহ ২৩২টি পর্বতারোহণ অভিযান সফলভাবে শেষ করেছে। 

এভারেস্ট জয় করে ইতিহাস আইটিবিপি-র ১১ নারীর

এই বাহিনী বিশ্বের ১৪টি ৮ হাজার মিটার উঁচু শৃঙ্গের ছয়টি জয় করেছে। সেগুলো হল মাউন্ট এভারেস্ট, মাউন্ট কাঞ্চনজঙ্গা, মাউন্ট মাকালু, মাউন্ট লোৎসে, মাউন্ট ধৌলাগিরি এবং মাউন্ট মানাসলু। এর আগে বিএসএফ-এর হীরক জয়ন্তী উপলক্ষে বাহিনীর নারী পর্বতারোহী দল ৮,৮৪৮.৮৬ মিটার উঁচু মাউন্ট এভারেস্টের চূড়া পা রাখে। ওই দলে ছিলেন কনস্টেবল কাউসার ফাতিমা (লাদাখ), কনস্টেবল মুনমুন ঘোষ (পশ্চিমবঙ্গ), কনস্টেবল রাবেকা সিং (উত্তরাখণ্ড) এবং কনস্টেবল সেরিং চোরোল (কার্গিল)। অভিযাত্রী দলটি পর্বত চূড়ায় পৌঁছে 'বন্দে মাতরম' সঙ্গীত গেয়ে ঐতিহাসিক মুহূর্তটিকে স্মরণীয় করে রেখেছে।

এদিকে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করে নেমে আসার সময় দুই ভারতীয় পর্বতারোহীর মৃত্যুর খবর মিলেছে। শুক্রবার নেপালের এক প্রশাসনিক কর্তাকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এ কথা জানিয়েছে। বৃহস্পতিবার ওই দুই আরোহীর মৃত্যু হয়। তাঁদের নাম সন্দীপ আরে এবং অরুণ তিওয়ারি। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement