shono
Advertisement
Shiv Sena

দ্বিখণ্ডিত শিব সেনায় ফের ভাঙনের ইঙ্গিত, উদ্ধবের হাত ছাড়তে পারেন ১৬ বিধায়ক ও ৭ সাংসদ

দল ভাঙার এই জল্পনা পুরোপুরি খারিজ করে দিয়েছেন শিবসেনা (উদ্ধব) শিবিরের রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত। তুমানের বক্তব্যের পালটা তিনি বলেন, 'উনি কে? মহারাষ্ট্রের রাজনীতিতে এমন কোনও ব্যক্তি নেই।'
Published By: Amit Kumar DasPosted: 05:01 PM Jun 16, 2026Updated: 05:54 PM Jun 16, 2026

শিব সেনা দ্বিখণ্ডিত হয়েছিল আগেই। সেই উদ্ধব ঠাকরের ভাঙা 'শিব শিবিরে' ফের ভাঙনের ইঙ্গিত। সূত্রের খবর, শিব সেনা (উদ্ধব) ছেড়ে এনডিএ-তে যোগ দিতে পারেন ১৬ জন বিধায়ক ও ৭ জন সাংসদ। বঙ্গে তৃণমূলের ঘরে ব্যাপক ঝড়ের মাঝেই সামনে আসছে এমনই চাঞ্চল্যকর তথ্য। শোনা যাচ্ছে, বাদল অধিবেশনের আগেই শিব সেনা (উদ্ধব) ছাড়তে পারেন বিক্ষুব্ধ নেতারা।

Advertisement

মহারাষ্ট্রের একাধিক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, উদ্ধব শিবিরের ১৪ থেকে ১৬ জন বিধায়ক শাসকদলের সঙ্গে যোগযোগ শুরু করেছেন। আগামী ৬ থেকে ৭ দিনের মধ্যেই হতে পারে শিবির বদলের প্রক্রিয়া। এই বিষয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন শিণ্ডের শিব সেনার এমএলসি কৃপাল তুমানে। তিনি এই ঘটনাকে হাসপাতালে রোগীর অপারেশনের সঙ্গে তুলনা করেছেন। একইসঙ্গে বলেন, অনেকদিন ধরেই আলোচনা প্রক্রিয়া চলছে। সেই আলোচনা শেষের পথে। ৭ সাংসদ শীঘ্রই শিবির বদল করবেন। তুমানে কথায়, ''অপারেশন টাইগারে আলোচনা প্রক্রিয়া একেবারে শেষ পর্যায়ে রয়েছে। আমরা যখন কোনও হাসপাতালে অপারেশন করাতে যাই, তবে তার আগে দীর্ঘ শারীরিক পরীক্ষা পর্ব চলে। সেই পরীক্ষা শেষ হয়েছে, রিপোর্টও চলে এসেছে। এখন অপারেশনের দিন চূড়ান্ত হওয়া বাকি।''

আগামী ৬ থেকে ৭ দিনের মধ্যেই হতে পারে শিবির বদলের প্রক্রিয়া। এই বিষয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন শিণ্ডের শিব সেনার এমএলসি কৃপাল তুমানে।

শিব সেনা উদ্ধব শিবিরে ভাঙনের নেপথ্য কারণ নিয়ে প্রশ্ন করা হলে তুমানে বলেন, "আমি ঠিক জানি না ওদের দলে ঠিক কী সমস্যা চলছে। এটা আমাদের চেয়ে ওরাই ভালো জানবেন। কিন্তু শিণ্ডে সাহেব যেভাবে কাজ করছেন। যেভাবে ন্যায়ের পথে হেঁটে সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছেন তা দেখে জনতার পাশাপাশি নেতারাও অনুপ্রাণিত। সেজন্যই বিক্ষুব্ধ সাংসদরা চান শিণ্ডের পাশে থেকে মানুষের উন্নয়নের কাজ হোক। কিংবা এটাও হতে পারে ওখানে বড় কোনও সমস্যা চলছে যার জন্যই আমাদের দলে ভিড়তে চাইছেন উদ্ধব শিবিরের সাংসদরা।"

এদিকে দল ভাঙার এই জল্পনা পুরোপুরি খারিজ করে দিয়েছেন শিবসেনা (উদ্ধব) শিবিরের রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত। তুমানের বক্তব্যের পালটা তিনি বলেন, "উনি কে? মহারাষ্ট্রের রাজনীতিতে এমন কোনও ব্যক্তি নেই। শিণ্ডে গোষ্ঠীতে কিছু লোক আছে তারা যা মুখে আসে তাই বলে। দল ভাঙবে কে? গত ১২ বছরে বিজেপি শুধু রাজনৈতিক দল ভাঙার কাজই করেছে। তারা তৃণমূল ভেঙেছে। তার আগে এনসিপি এবং শিব সেনার সঙ্গেও একই কাজ করেছে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement