shono
Advertisement
Ayodhya

সরযূ নদীবক্ষে নৌকায় মদ-মাংস পার্টি, হিন্দু ভাবাবেগে আঘাতের অভিযোগ, গ্রেপ্তার ৩

সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সরযূ নদীবক্ষে নৌকাতে মদ-মাংস পার্টির ভিডিও। এরপরেই নড়চড়ে বসে পুলিশ।
Published By: Kishore GhoshPosted: 08:10 PM Jul 19, 2026Updated: 09:54 PM Jul 19, 2026

অযোধ্যায় সরযূ নদীবক্ষে নৌকোর মধ্যে দেদার মদ-মাংস পার্টি। সেই ঘটনার ভিডিও ভাইরাল হয় সোশাল মিডিয়ায়। যার পর হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে বলে অভিযোগ করে অনেকে। শেষ পর্যন্ত নড়চড়ে বসে পুলিশ। ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত তিন যুবককে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভাইরাল ভিডিওটি ক্যান্টনমেন্ট থানা এলাকার গুপ্তার ঘাটের। সেখানে দেখা গিয়েছে, চারজন যুবক সরযূতে নৌকোবিহার করছেন। নৌকোয় বসেই চলছে দেদার মদ্যপান। সঙ্গে কষা খাসির মাংসের চাট। এক যুবক বন্ধুদের পরিচয় করিয়ে দেন। ভিডিওতে লভকুশ নিশাদ, রাজকুমার নিষাদ এবং জিতেন্দ্র নিষাদের নাম উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য, রাম জন্মভূমির সরযূ নদীর তীরে অবস্থিত গুপ্তার ঘাট একটি প্রধান তীর্থস্থান। সেখানে হাজার হাজার ভক্ত প্রতিদিন পুণ্যস্নান এবং পুজো করেন। সেখানে মদ-মাংসের পার্টির ভিডিও দেখে সোশাল মিডিয়ায় অনেকেই ক্ষোভ উগরে দিয়েছেন।

সার্কেল অফিসার শ্রীযশ ত্রিপাঠী রবিবার বলেন, ভিডিওতে দেখা গিয়েছিল চার যুবক সরযূতে মদ-মাংস খাচ্ছেন। তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। একজন পলাতক। তাঁকেও শিগগির গ্রেপ্তার করা হবে। উল্লেখ্য, গত জুন মাসে একই ধরনের অভিযোগে বারাণসীতে পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল। তারা গঙ্গা নদীবক্ষে নৌকোয় মাংস রান্না করে খান। এইসঙ্গে মদ্যপান করেছিলেন। সেই ভিডিও প্রকাশ্যে চলে এসেছিল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement