shono
Advertisement

Breaking News

Madhya Pradesh

তীর্থে যাওয়া হল না, মাঝপথে ট্রাকে ধাক্কা গাড়ির, মধ্যপ্রদেশে একই পরিবারের ৪ জনের মৃত্যু

দুর্ঘটনার অভিঘাতে গাড়িটি সম্পূর্ণ দুমড়েমুচড়ে যায়। উদ্ধারকারীদের দীর্ঘ প্রচেষ্টায় ভিতর থেকে উদ্ধার করা হয় একমাত্র জীবিত এবং মৃতদেহগুলিকে।
Published By: Kishore GhoshPosted: 07:05 PM Jul 09, 2026Updated: 07:20 PM Jul 09, 2026

নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকে মারণ ধাক্কা গাড়ির। এই ঘটনায় মধ্যপ্রদেশের উমারিয়া জেলায় মৃত্যু হল মহিলা ও শিশু-সহ একই পরিবারের ৪ জনের। আশঙ্কাজনক আরও এক মহিলা হাসপাতালে চিকিৎসাধীন।

Advertisement

পুলিশ জানিয়েছে, ভোর সাড়ে তিনটে নাগাদ সিভিল লাইন থানা এলাকার ভারুলা গ্রামের কাছে দুর্ঘটনা ঘটে। রাস্তার ধারে দাঁড়িয়েছিল ট্রাকটি। তীব্র গতিতে ছুটছিল গাড়িটি। আচমকা চালক নিয়ন্ত্রণে হারিয়ে ট্রাকের পিছনে ধাক্কা মারেন। এর জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে একই পরিবারের চারজনের। মৃত্যু হয়েছে এক শিশু এবং একজন মহিলার।

দুর্ঘটনার ব্যাপক অভিঘাতে গাড়িটি সম্পূর্ণ দুমড়েমুচড়ে যায়। উদ্ধারকারীদের দীর্ঘ সময়ের প্রচেষ্টার পর ভিতরে থাকা জীবিত ব্যক্তি এবং মৃতদেহগুলি উদ্ধার করা সম্ভব হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত ওই পরিবারটি অনুপ্পুর জেলার লিলহাটোলার বাসিন্দা। তাঁরা সাতনা জেলার তীর্থস্থান চিত্রকূটে যাচ্ছিলেন। মাঝপথে দুর্ঘটনার কবলে পড়েন। পুলিশ জানিয়েছে, গাড়িতে থাকা একমাত্র জীবিত খুশবো মার্কোর অবস্থা আশঙ্কাজনক। কাটনি জেলা হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement