shono
Advertisement
Israel-Iran War

যুদ্ধের জেরে স্তব্ধ আকাশপথ, রবিতে বাতিল ৪৪৪টি বিমান, চরম দুর্ভোগে যাত্রীরা

ডিজিসিএ-র তরফে নিরাপত্তা নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, বিমানসংস্থাগুলি যেন ১১টি দেশের আকাশসীমা এড়িয়ে চলে।
Published By: Amit Kumar DasPosted: 03:56 PM Mar 01, 2026Updated: 05:12 PM Mar 01, 2026

ইরান-ইজরায়েল যুদ্ধের (Israel-Iran War) জেরে কার্যত স্তব্ধ হয়ে গেল দেশের বিমান পরিষেবা। শনিবার বাতিল করা হয়েছিল ৪১০টি বিমান। রবিবার সেই সংখ্যাটা বেড়ে দাঁড়াল ৪৪৪। পশ্চিম এশিয়ার আকাশসীমা বন্ধ হওয়ার জেরে দেশের বিমান পরিষেবা বাতিলের এই তথ্য প্রকাশ করেছে কেন্দ্রের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক (MoCA)। এই ঘটনায় চরম দুর্ভোগে যাত্রীরা। দুবাই-সহ মধ্যপ্রাচ্যের একাধিক শহরে আটকে পড়েছেন বহু ভারতীয়।

Advertisement

রবিবার এক্স হ্যান্ডেলে বিবৃতি দিয়ে কেন্দ্রের তরফে জানানো হয়েছে, ইরান-সহ পশ্চিম এশিয়ার আকাশপথ সাময়িকভাবে বন্ধ থাকার জেরে একাধিক রুট অচল হয়ে পড়েছে। ইজরায়েল, আমেরিকা ও ইরানের মধ্যে চলমান যুদ্ধের ফলে পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। ভারতীয় বিমান সংস্থাগুলি সময় ও জ্বালানি বাঁচাতে এই রুট ব্যবহার করে থাকে। যা বন্ধ হয়ে যাওয়ায় রুট বদল বা বিমান বাতিল ছাড়া অন্য কোনও রাস্তা আর নেই।

জানানো হয়েছে, বিমানসংস্থাগুলি যেন ১১টি দেশের আকাশসীমা এড়িয়ে চলে। এই দেশগুলির তালিকায় রয়েছে, ইরান, লেবানন, সংযুক্ত আরব আমিরশাহী, সৌদি আরব, বাহরাইন, ওমান, ইরাক, জর্ডান, কুয়েত এবং কাতার।

ভারতীয় উড়ান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ-র তরফে নিরাপত্তা নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, বিমানসংস্থাগুলি যেন ১১টি দেশের আকাশসীমা এড়িয়ে চলে। এই দেশগুলির তালিকায় রয়েছে, ইরান, লেবানন, সংযুক্ত আরব আমিরশাহী, সৌদি আরব, বাহরাইন, ওমান, ইরাক, জর্ডান, কুয়েত এবং কাতার। ডিজিসিএ-র সতর্কবার্তা এই অঞ্চলগুলিতে ব্রুজ, ব্যালেস্টিক মিসাইল ও সামরিক কার্যকলাপের জেরে বেসামরিক বিমান চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এদিকে সৌদি আরব-সহ পশ্চিম এশিয়ার দেশগুলিতে যে সব যাত্রীরা আটকে পড়েছেন বহু ভারতীয়।

আটকে পড়া যাত্রীদের সাহায্যে এগিয়ে এসেছে রিয়াধের ভারতীয় দূতাবাস। ২৪ ঘণ্টার হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। ভারতীয় বিমানসংস্থাগুলি আশ্বস্ত করেছে যাত্রীদের প্রয়োজনীয় সবরকম সাহায্য করবে তারা। বিমানের বর্তমান পরিস্থিতি জানতে দূতাবাসের তরফে এয়ারলাইনগুলির আপডেটেড ওয়েবসাইটে নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ওয়েবসাইটগুলি হল,
Air India: airindia.com/in/en/news-update.html
Air India Express: airindiaexpress.com/home
IndiGo: goindigo.in/information/flight-cancellations.html
Akasa Air: akasaair.com/quick-links/akasa-air-travel-updates

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement