shono
Advertisement
Maharashtra

মহারাষ্ট্রে ভয়াবহ দুর্ঘটনা, দুই ট্রাকের সংঘর্ষে মৃত্যু ৭ শ্রমিকের

স্থানীয় সূত্রে খবর, এদিন রাতে শ্রমিক বোঝাই একটি ছোট ট্রাক সমৃদ্ধি এক্সপ্রেসওয়ের উপর দিয়ে যাচ্ছিল। কাদওয়ানচি গ্রামের কাছে আসতেই পিছন থেকে আচমকা একটি ট্রাক ধাক্কা মারে। এরপরই ছোট ট্রাকটি কয়েক ফুট ছিটকে গিয়ে রাস্তার উপরই উলটে যায়। বিকট শব্দ পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। হাত লাগান উদ্ধারকাজে।
Published By: Subhodeep MullickPosted: 12:22 PM Apr 02, 2026Updated: 02:44 PM Apr 02, 2026

দুই ট্রাকের সংঘর্ষে মৃত্যু হল ৭ জন শ্রমিকের। বুধবার রাতে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের জালনা জেলায়। আহত হয়েছেন আরও চারজন। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, এদিন রাতে শ্রমিক বোঝাই একটি ছোট ট্রাক সমৃদ্ধি এক্সপ্রেসওয়ের উপর দিয়ে যাচ্ছিল। কাদওয়ানচি গ্রামের কাছে আসতেই পিছন থেকে আচমকা একটি ট্রাক ধাক্কা মারে। এরপরই ছোট ট্রাকটি কয়েক ফুট ছিটকে গিয়ে রাস্তার উপরই উলটে যায়। বিকট শব্দ পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। হাত লাগান উদ্ধারকাজে। খবর পেয়ে তড়িঘড়ি সেখানে পৌঁছয় পুলিশ। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৭ জনের। আহতের উদ্ধার করে হাসাপাতালে ভর্তি করানো হয়। প্রাথমিকভাবে জানা গিয়েছে, মৃতেরা প্রত্যেকেই শ্রমিক।

কিন্তু কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। তবে প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, এক্সপ্রেসওয়ের উপর দিয়ে দ্রুত গতিতে বড় ট্রাকটি আসছিল। নিয়ন্ত্রণ হারিয়ে সেটি ছোট ট্রাকটিকে ধাক্কা মারে। সব দিকে খতিয়ে দেখে ঘটনার তদন্ত করা হবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, দুর্ঘটনার অভিঘাত এতটাই বেশি ছিল যে ছোট ট্রাকটির যাত্রীরা ছিটকে গিয়ে রাস্তায় পড়ে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement