shono
Advertisement

Breaking News

Gujarat

বুধে গুজরাটে গ্রেপ্তার আপ সভাপতি, 'ভয় পেয়েছে বিজেপি', বৃহস্পতিতে জামিন মিলতেই তোপ

আপের দাবি, নরেন্দ্র মোদি-অমিত শাহর রাজ্যে বিরোধী কণ্ঠরোধে অন্যায় ভাবে গ্রেপ্তার করা হয়েছিল তাদের নেতাকে। আদালতে দ্রুত জামিনে স্পষ্ট হয়ে গিয়েছে।
Published By: Kishore GhoshPosted: 02:38 PM Apr 02, 2026Updated: 03:23 PM Apr 02, 2026

বিজেপিশাসিত গুজরাটে বুধবার 'রাজনৈতিক ষড়যন্ত্রে'র অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন আম আদমি পার্টির রাজ্য সভাপতি ইসুদান গাধভি। বৃহস্পতিবার জামিনে মুক্ত হলেন তিনি। যদিও আপের দাবি, নরেন্দ্র মোদি-অমিত শাহর রাজ্যে বিরোধী কণ্ঠরোধে অন্যায় ভাবে গ্রেপ্তার করা হয়েছিল তাদের নেতাকে। আদালতে দ্রুত জামিনে স্পষ্ট হয়ে গিয়েছে বিষয়টি।

Advertisement

এক কর্মীকে 'অন্যায় ভাবে' ডাকাতির মামলায় আটক করার অভিযোগে বুধবার দেবভূমি দোয়ারকায় বিক্ষোভ দেখায় আপের কর্মী-সমর্থকরা। নেতৃত্ব দেন দলের রাজ্য সভাপতি ইসুদান গাধভি। পুলিশের অভিযোগ, গাধভির দল বিশৃঙ্খলা সৃষ্টি করেছ, কর্তব্যরত নিরাপত্তা কর্মীদের ভয় দেখিয়েছে। উত্তেজনা উসকে দিতে থানার ভেতর থেকে সরাসরি ভিডিও করে সমাজমাধ্যমে সম্প্রচার করেছে। দাঙ্গা বাঁধানোর চেষ্টা হয়েছে। এমন একাধিক অভিযোগে গ্রেপ্তার করা হয় গাধভিকে।

বৃহস্পতিবার জামিনে মুক্তি হওয়ার পর রাখঢাক না করে শাসক দল বিজেপিকে তীব্র আক্রমণ করেন আপের রাজ্য সভাপতি। থানার বাইরে দাঁড়িয়ে একটি ভিডিও করেন তিনি। সেখানে গাধভি দাবি করেন, তাঁর গ্রেপ্তারির কারণ গুজরাটে আপের ক্রমবর্ধমান জনপ্রিয়তা। অপরপক্ষে বিজেপির ক্রমবর্ধমান নিরাপত্তাহীনতা। বিশেষত আগামী বছরে গুজরাটে নির্বাচনের কথা মাথায় রেখেই বিরোধীদের জেলে ভরার নীতি নিয়েছে শাসক দল।

গাধভি বলেন, "পুলিশ আর স্বাধীনভাবে কাজ করছে না। তারা কঠোরভাবে বিজেপির নির্দেশেই কাজ করছে।" আরও বলেন, "আমরা গিয়েছিলাম অন্যায়ভাবে অভিযুক্ত এক শ্রমিকের জন্য ন্যায়বিচার চাইতে। উলটে আমাদের গ্রেপ্তার করেছে পুলিশ। এটা আমাদের কণ্ঠরোধ এবং সাধারণ কর্মীদের হয়রানির চেষ্টা। এটা গণতন্ত্রের হত্যা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement