shono
Advertisement

Breaking News

Raghav Chadha

রাঘব চাড্ডাকে সংসদের বড় পদ থেকে সরাল আপ, এবার কি বিজেপির পথে?

সংসদে জনতার ইস্যু তুলে ধরে ইদানিং সোশাল মিডিয়ায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন আম আদমি পার্টির রাজ্যসভা সাংসদ।
Published By: Subhajit MandalPosted: 02:23 PM Apr 02, 2026Updated: 02:43 PM Apr 02, 2026

রাজনৈতিকভাবে কোণঠাসা আম আদমি পার্টির সাংসদ রাঘব চাড্ডা (Raghav Chadha)। তাঁকে রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে সরিয়ে দিল আপ। অরবিন্দ কেজরিওয়ালের দল রাজ্যসভায় চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে, রাঘবের বদলে ডেপুটি লিডার করা হবে অশোক মিত্তলকে। শুধু তাই নয়, আপের বরাদ্দ সময় থেকে বলার জন্য সময়ও দেওয়া হবে না চাড্ডাকে।

Advertisement

আপের তরফে চিঠিতে যাকে নতুন ডেপুটি লিডার করতে বলা হয়েছে, সেই অশোক মিত্তল দলের শীর্ষ নেতৃত্বের ঘনিষ্ঠ। তবে রাঘবকে সরানোর পাশাপাশি যেভাবে তাঁকে বলতে সময় না দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে, সেটা রাঘবের জন্য বড় ধাক্কা।

সংসদে জনতার ইস্যু তুলে ধরে ইদানিং সোশাল মিডিয়ায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন আম আদমি পার্টির রাজ্যসভা সাংসদ রাঘব চাড্ডা। ইতিমধ্যেই গিগ কর্মীদের অধিকার নিয়ে সরব হয়েছেন তিনি। জনপ্রতিনিধিদের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। টেলিকম সংস্থাগুলির রিচার্জ কেলেঙ্কারি নিয়েও সরব হয়েছেন। তাৎপর্যপূর্ণভাবে ঠিক যে যে ইস্যুতে গত কয়েক মাসে রাঘাব চাড্ডা সরব হয়েছেন, সরকারও সেসব ইস্যুতে দ্রুত পদক্ষেপ করেছে। যা চাড্ডার জনপ্রিয়তা বাড়ার অন্যতম কারণ।

এসবের মধ্যে আবার আপের সঙ্গে দূরত্ব বাড়া শুরু হয়েছে তাঁর। শোনা যায়, দীর্ঘদিন আম আদমি পার্টির শীর্ষ নেতাদের সঙ্গে তাঁর কোনওরকম যোগাযোগ নেই। এমনকী আবগারি দুর্নীতি মামলায় আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল মুক্তি পাওয়ার পরও তাঁর সঙ্গে দেখা করেননি। এমনকী সোশাল মিডিয়াতেও কোনওরকম বার্তা নেই। সামনে পাঞ্জাব ও গুজরাটের নির্বাচন, সেজন্য প্রস্তুত হচ্ছে আপ। সেই প্রস্তুতিতেও কোনওভাবে যুক্ত নন রাঘব। আপ শিবির নিশ্চিত, এবার তিনি বিজেপির দিকে পা বাড়াবেন। সেকারণেই তাঁকে ছাঁটাই করার সিদ্ধান্ত। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement