shono
Advertisement

Breaking News

Maharashtra

মহারাষ্ট্রে মর্মান্তিক গাড়ি দুর্ঘটনা, অন্ধকারে কুয়োয় পড়ে মৃত ৬ শিশু-সহ ৯

নিয়ন্ত্রণ হারিয়ে কুয়োর মধ্যে পড়ে যায় গাড়িটি। খবর পাওয়ার পর দ্রুত উদ্ধারকার্য শুরু হয়। নামানো হয় দু'টি ক্রেন। স্থানীয় সাঁতারুদেরও সাহায্য নেওয়া হয়। কিন্তু পরিবারের কাউকেও বাঁচানো সম্ভব হয়নি।
Published By: Subhankar PatraPosted: 10:01 AM Apr 04, 2026Updated: 10:02 AM Apr 04, 2026

মহারাষ্ট্রের নাসিকে মর্মান্তিক দুর্ঘটনা। কুয়োয় গাড়ি পড়ে মৃত ৬ শিশু -সহ ৯। তারা প্রত্যেকেই একই পরিবারের সদস্য। দুর্ঘটনার বীভৎসতায় শিউরে উঠেছেন স্থানীয় বাসিন্দারা। সবাইকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে, প্রত্যেকই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

Advertisement

মৃতদের নাম, সুনীল দত্তু দরগুড়ে (৩২), রেশমা সুনীল দরগুড়ে (২৭), শা অনিল দরগুড়ে (৩২) খুশি অনিল দরগুড়ে (১৪),মাধুরী অনিল দরগুড়ে (১৩), শ্রেয়াস অনিল দরগুড়ে (১১), শ্রাবণী অনিল দরগুড়ে (১১) ও সমৃদ্ধি রাজেন্দ্র দরগুড়ে (৭)। মৃতরা প্রত্যেকেই নাসিক থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরে দিন্দোরির ইন্দোর গ্রামের বাসিন্দা। শুক্রবার রাতে গাড়ি করে বাড়ি ফিরছিল পরিবারটি। রাত প্রায় ১০টা নাগাদ শিবাজী নগরে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। এলাকার একটি কুয়োয় পড়ে যায় গাড়িটি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অন্ধকারে শিবাজী নগর এলাকায় কুয়োটিকে শনাক্ত করতে পারেনি চালক। নিয়ন্ত্রণ হারিয়ে কুয়োর মধ্যে পড়ে যায় গাড়িটি। খবর পাওয়ার পর দ্রুত উদ্ধারকার্য শুরু হয়। নামানো হয় দু'টি ক্রেন। স্থানীয় সাঁতারুদেরও সাহায্য নেওয়া হয়। কিন্তু পরিবারের কাউকেও বাঁচানো সম্ভব হয়নি।

স্থানীয়রা জানাচ্ছেন, পুলিশে খবর দেওয়া হলে, দ্রুত উদ্ধার কার্য শুরু হয়। কিন্তু উদ্ধার করতে প্রায় ২ ঘণ্টা অতিক্রম হয়ে যায়। আরও আগে উদ্ধার করা গেলে প্রাণ বাঁচানো যেত বলে দাবি তাঁদের। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement