shono
Advertisement

নাবালককে যৌন নিগ্রহ, ফুটপাতবাসী কিশোরের সাহসিকতায় সাজা পেল অভিযুক্ত

কুর্নিশ.... The post নাবালককে যৌন নিগ্রহ, ফুটপাতবাসী কিশোরের সাহসিকতায় সাজা পেল অভিযুক্ত appeared first on Sangbad Pratidin.
Posted: 05:38 PM May 21, 2017Updated: 12:08 PM May 21, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্কঃ দুজনের কারওরই ঘর-বাড়ি ছিল না৷ খোলা আকাশের নিচে ফুটপাতে একসঙ্গে রাত্রিযাপন করত ওরা৷ সেখানেই দিনের পর দিন ৯ বছরের এক বালকের ওপর যৌন নির্যাতন চালাত ২৪  বছরের এক যুবক৷ একদিন রাতে হঠাৎ ঘুম ভেঙে যাওয়ায় বিষয়টি নজরে পড়ে ফুটপাতবাসী অন্য এক কিশোরের৷ নির্যাতিত বালককে উদ্ধার করে পুলিশের কাছে নিয়ে যায় সে৷ ওই দুই যুবকের বয়ানের ভিত্তিতে ধরা পড়ে অভিযুক্ত৷ তাকে পাঁচ বছরের কারাদণ্ডের সাজা শুনিয়েছে আদালত৷ ঘটনাটি ঘটেছে বাণিজ্যনগরী মুম্বইয়ে৷

Advertisement

[সাধুর পুরুষাঙ্গ কাটায় আক্রান্ত তরুণীর বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার পুলিশের]

এই ঘটনার প্রত্যক্ষদর্শী ওই কিশোর পুলিশকে জানিয়েছে, ২০১৫ সালে যখন এই ঘটনাটি ঘটে, তখন মুম্বই শহরের এক রেলব্রিজের নিচে থাকত সে৷ সেখানেই তার মতোই আরও অনেকের সঙ্গে থাকত নির্যাতিত কিশোর ও অভিযুক্ত যুবকও৷ অভিযুক্ত ও নির্যাতিত দুজনকেই আগে থেকে চিনত প্রত্যক্ষদর্শী ওই কিশোর৷ ২৯ সেপ্টেম্বর ভোররাতে আমচকাই ঘুম ভেঙে যায় তার৷ সে দেখে,  ৯ বছরের ওই বালকের ওপর যৌন নির্যাতন চালাচ্ছে অনিল ইঙ্কে নামে বছর চব্বিশের ওই যুবক৷ সকালে অভিযুক্ত চলে যাওয়ার পর নির্যাতিত বালকের সঙ্গে কথা বলে প্রত্যক্ষদর্শী ওই কিশোর জানতে পারে, শুধু সেদিন-ই নয়, গত দুই সপ্তাহ ধরেই এভাবেই ৯ বছরের ওই বালকের ওপর যৌন নির্যাতন চলছে৷ নির্যাতিত বালক ও প্রত্যক্ষদর্শী কিশোরের কথোপকথন শুনে দুজনকেই থানায় নিয়ে যান স্থানীয় এক দোকানদার৷ নিজেই থানায় অভিযোগ দায়ের করে প্রত্যক্ষদর্শী ওই কিশোর৷

নির্যাতিত বালক ও প্রত্যক্ষদর্শী কিশোরের অভিয়োগের ভিত্তিতে অভিযুক্ত অনিলকে গ্রেফতার করে পুলিশ৷ প্রায় দুবছরের ধরে মামলা চলার পর, অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে আদালত৷ তাকে POCSO আইনে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন বিচারক৷

[গুজবের জেরে গণপিটুনিতে মৃত ৯, উত্তাল জামশেদপুরে জারি কারফিউ]

The post নাবালককে যৌন নিগ্রহ, ফুটপাতবাসী কিশোরের সাহসিকতায় সাজা পেল অভিযুক্ত appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার