shono
Advertisement

Breaking News

Panjab University student union

পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে বিরাট জয় এবিভিপির, বিধানসভা ভোটে সাফল্যের অঙ্ক দেখছে বিজেপি

পাঞ্জাবের বিধানসভা নির্বাচনে আর কয়েক মাস। এর মধ্যে ছাত্র সংগঠনে জয় উৎসাহ যোগাচ্ছে গেরুয়া শিবিরকে।
Published By: Subhajit MandalPosted: 07:28 PM Sep 01, 2026Updated: 07:48 PM Sep 01, 2026

দিল্লির বুকে জেন জি বিক্ষোভ। ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা। বিরোধী শিবিরে টাটকা অক্সিজেন। কিন্তু ভোট রাজনীতিতে সেসবের বিশেষ প্রভাব পড়বে কি? অন্তত পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচনের ফলাফলে তেমন ইঙ্গিত মিলছে না। আরও একবার পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদের প্রেসিডেন্ট পদ বড় জয় আরএসএসের ছাত্র সংগঠন এবিভিপির। আপের ছাত্র সংগঠন ASAP এবং কংগ্রেসের ছাত্র সংগঠন NSUI-কে হারিয়ে পর পর দু'বার ছাত্র সংসদ দখলে রাখল এবিভিপি। ছাত্রদের এই জয়ে পাঞ্জাব বিধানসভা নির্বাচনের অঙ্ক দেখছে বিজেপি।

Advertisement

পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে আগের বারও জিতেছিল এবিভিপি। গত বছরের সেই জয় ছিল ৫০ বছরের ব্যবধানে গেরুয়া শিবিরের প্রথম জয়। এবার নিজেদের দখলে থাকা ছাত্র সংসদ ধরে রাখাটা বেশ চ্যালেঞ্জিং মনে করছিল রাজনৈতিক মহল। তবে এবার অকালি দলের ছাত্র সংগঠন স্টুডেন্ট অর্গানাইজেশন অফ ইন্ডিয়াও সমর্থন করেছিল এবিভিপি-কে। শেষমেশ কঠিন লড়াইয়ে ৫৭৩ ভোটে জিতেছেন এবিভিপির অঙ্কিত বিধান। তিনি পেয়েছেন ৩ হাজার ১৪৩টি ভোট। আসাপ প্রার্থী আদিল ব্রার পেয়েছেন ২ হাজার ৬৩৭টি ভোট। কংগ্রেসের এনএসইউআই প্রার্থী পেয়েছেন ২ হাজার ২৬৩টি আসন।

পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে জয়ের পর এবিভিপি সদস্যরা।

পাঞ্জাবের বিধানসভা নির্বাচনে আর ৬ মাসও বাকি নেই। এর মধ্যে ছাত্র সংগঠনে জয় উৎসাহ যোগাচ্ছে গেরুয়া শিবিরকে। বিজেপি সূত্রের দাবি, যুবসমাজের আস্থা যে এখনও বিজেপির উপরই রয়েছে, সেটাই প্রমাণিত হল এই নির্বাচনে। তাছাড়া এবিভিপির সঙ্গে অকালি দলের ছাত্র সংগঠনের জোট থেকেই শিক্ষা নিয়ে চায় বিজেপি-অকালি দল। পাঞ্জাবের ভোটেও ওই একই সমীকরণের অঙ্ক দেখছে দুই শিবির।

তবে আপ বা কংগ্রেস এবিভিপির এই জয়কে বিশেষ গুরুত্ব দিতে নারাজ। তাঁদের বক্তব্য, পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের নির্বাচন হলেও পাঞ্জাবের পাশাপাশি হিমাচল, দিল্লি, হরিয়ানার বহু পড়ুয়া পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে পড়ে। ফলে এই ফলাফল কোনওভাবেই পাঞ্জাবের পড়ুয়াদের মানসিকতার প্রতিফলন নয়। যদিও বিজেপি আশাবাদী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement