shono
Advertisement

‘শরিফকে কূলভূষণের জুতোর মালা পরালে ইনাম ২০ লক্ষ টাকা’

সোনুর পর কাদরির রোষে পাক প্রধানমন্ত্রী৷ The post ‘শরিফকে কূলভূষণের জুতোর মালা পরালে ইনাম ২০ লক্ষ টাকা’ appeared first on Sangbad Pratidin.
Posted: 07:18 PM May 19, 2017Updated: 01:54 PM May 19, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আজান বিতর্কে সোনু নিগমের বিরুদ্ধে ফতোয়া জারি করে শিরোনামে এসেছিলেন স্বঘোষিত মুসলিম ধর্মগুরু সৈয়দ শাহ আতেফ আলি আল কাদরি৷ এবার ফের ফতোয়া জারি করলেন তিনি৷ শুক্রবার, পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বিরুদ্ধে ফতোয়া জারি করলেন কাদরি৷ তিনি ঘোষণা করেছেন, যে ব্যক্তি শরিফের গলায় কুলভূষণ যাদবের জুতোর মালা পরিয়ে ভারতে ঘোরাতে পারবে তাঁকে ২০ লক্ষ টাকা ইনাম দেওয়া হবে৷

Advertisement

[মার্কিন অভিবাসন দপ্তরের হেফাজতে মৃত্যু ভারতীয় প্রৌঢ়ের]

প্রসঙ্গত, ভারতের হয়ে চরবৃত্তি করার অভিযোগে প্রাক্তন নৌসেনা অফিসার কুলভূষণ যাদবকে ফাঁসির সাজা শুনিয়েছে পাকিস্তানের একটি সামরিক আদালত৷ এ ব্যাপারে তীব্র ক্ষোভ প্রকাশ করে ভারত৷ বারবার পাকিস্তানের কাছে কুলভূষণের খোঁজ জানতে চাওয়া হয়৷ কিন্তু কোনওভাবেই সহযোগিতার হাত বাড়ায়নি পাকিস্তান৷ পুরো বিচারপ্রক্রিয়া সম্বন্ধেও ভারতকে অন্ধকারে রাখা হয়৷ যেভাবে কুলভূষণের বিচার হয়েছে, তাতে আন্তর্জাতিক আইন লঙ্ঘিত হয়েছে বলেও অভিযোগ তোলে ভারত৷ তারপরই ওই মামলায় ইন্ট্যারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বা আইসিজে-র দ্বারস্থ হয় ভারত৷ বৃহস্পতিবার ভারতের পক্ষে রায় দিয়ে, যাদবের ফাঁসিরউপর স্থগিতাদেশ দেয় আইসিজে৷

[করণ জোহরের ছবির অফার ফিরিয়ে দিলেন ‘বাহুবলী’ প্রভাস]

উল্লেখ্য, আজানের সময় লাউড স্পিকারের ব্যবহার নিয়ে প্রশ্ন তুলেছিলেন গায়ক সোনু নিগম। তারপরই গায়কের বিরুদ্ধে ফতোয়া জারি করেছিলেন এই মৌলবি। ঘোষণা করেছিলেন, সোনুর মাথা কামিয়ে ছেঁড়া জুতোর মালা পরিয়ে দেশ ঘোরালে তিনি দশ লক্ষ টাকা ইনাম দেবেন। এই ঘোষণার পরই শোরগোল পড়ে গোটা দেশে। নজিরবিহীনভাবে ফতোয়ার জবাবও দেন সোনু। নিজেই মাথা কামিয়ে ওই দশ লক্ষ টাকা দাবি করেন। তবে যাই হোক না কেন এবার নওয়াজ শরিফের বিরুদ্ধে ফতোয়া জারি করে ফের চর্চায় কাদরি৷ সোনুকে ফতোয়া দিয়ে নিজের ভাবমূর্তি যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল, তা পুনরুদ্ধার করতেই মৌলবির এই পদক্ষেপ বলে মনে করছেন অনেকে৷

[মসজিদে আক্রান্ত হয়ে আরএসএস-কে দুষলেন বরকতি]

The post ‘শরিফকে কূলভূষণের জুতোর মালা পরালে ইনাম ২০ লক্ষ টাকা’ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার