shono
Advertisement

Breaking News

Akhilesh Yadav

'দুর্দিনের বন্ধু', টিভিকে জোটে কংগ্রেসকে দুষে মমতা ও স্ট্যালিন সাক্ষাতের ছবি পোস্ট অখিলেশের

২৩৪ আসনের তামিলনাড়ুতে বিজয়ের দল টিভিকে পেয়েছে ১০৮টি আসন। সরকার গড়তে প্রয়োজন ১১৮টি আসনের। এই অবস্থায় ৫ বিধায়ককে নিয়ে টিভিকে সমর্থনে এগিয়ে আসে কংগ্রেস। যা মোটেই ভালোভাবে নেয়নি ডিএমকে।
Published By: Amit Kumar DasPosted: 02:09 PM May 08, 2026Updated: 02:16 PM May 08, 2026

তামিলনাড়ুতে ডিএমকের সঙ্গে আড়ি করে বিজয়ের দল টিভিকে-কে সরকার গঠনে সমর্থন দিয়েছে কংগ্রেস। এই ঘটনায় ইন্ডিয়া জোটের অন্যতম শরিক সমাজবাদী পার্টির (সপা) প্রধান অখিলেশ যাদব সরব হলেন হাত শিবিরের বিরুদ্ধে। বিধানসভা নির্বাচনে হারের পরও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ডিএমকে প্রধান এমকে স্ট্যালিনের সঙ্গে সাক্ষাতের ছবি প্রকাশ করছেন অখিলেশ। বুঝিয়ে দিলেন, তিনি দুর্দিনের বন্ধু।

Advertisement

শুক্রবার সোশাল মিডিয়ায় কংগ্রেসকে তুলোধোনা করে একটি পোস্ট করেন অখিলেশ যাদব। যেখানে নির্বাচনী ফলপ্রকাশের পর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাতের ছবি প্রকাশ করেন অখিলেশ। একইভাবে প্রকাশ করেন স্ট্যালিন সাক্ষাতের ছবি। ছবির সঙ্গে সপা সাংসদ লিখেছেন, 'বিপদের সময় আমরা একে অপরকে ছেড়ে যাই না।' বার্তা অত্যন্ত স্পষ্ট, তামিলনাড়ুর রাজনৈতিক অস্থিরতায় কংগ্রেসের এই পালটিকে মোটেই ভালোভাবে নেবে না ইন্ডিয়া শিবির।

ছবির সঙ্গে সপা সাংসদ লিখেছেন, 'বিপদের সময় আমরা একে অপরকে ছেড়ে যাই না।'

৫ রাজ্যের বিধানসভা ভোটের ফলপ্রকাশের পর দেখা গিয়েছে একমাত্র রাজ্য তামিলনাড়ুতে তৈরি হয়েছে ত্রিশঙ্কু। ২৩৪ আসনের তামিলনাড়ুতে বিজয়ের দল টিভিকে পেয়েছে ১০৮টি আসন। সরকার গড়তে প্রয়োজন ১১৮টি আসনের। এই অবস্থায় ৫ বিধায়ককে নিয়ে টিভিকে সমর্থনে এগিয়ে আসে কংগ্রেস। যা মোটেই ভালোভাবে নেয়নি ডিএমকে।

কংগ্রেসের সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে বৃহস্পতিবার ডিএমকে ঘোষণা করে, 'ইন্ডিয়া জোট ভেঙে গিয়েছে।' কারণ কংগ্রেস ডিএমকের হাত ছেড়ে টিভিকেকে সমর্থন করছে। কংগ্রেসের এই সিদ্ধান্তের নিন্দা করে বিধায়ক দলের বৈঠকে ৪টি গুরুত্বপূর্ণ প্রস্তাবও পাশ করে ডিএমকে। এই পরিস্থিতির মাঝেই এবার কংগ্রেসের সমালোচনায় সরব হলেন সপা প্রধান অখিলেশ যাদব।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement