shono
Advertisement

Breaking News

Akhilesh Yadav

বিদ্রোহ কাকার, এবার ভাঙবে অখিলেশের সমাজবাদী পার্টি! বিস্ফোরক দাবি উত্তরপ্রদেশের মন্ত্রীর

মহিলা সংরক্ষণ আইন, আসন পুনর্বিন্যাস আইন, এক দেশ এক ভোট আইন-পর পর একাধিক বড় বড় বিল লোকসভায় পেশ করতে চলেছে বিজেপি। কিন্তু এই বিলগুলি পাশ করাতে লোকসভায় দুই-তৃতীয়াংশ সাংসদের সমর্থন দরকার।
Published By: Subhajit MandalPosted: 06:45 PM Jun 17, 2026Updated: 06:45 PM Jun 17, 2026

তৃণমূলে ভাঙন প্রক্রিয়া ইতিমধ্যেই সম্পন্ন। উদ্ধব ঠাকরের শিব সেনায় ভাঙন ধরানোর কাজটা শুরু হয়ে গিয়েছে। এবার কি পালা অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির? উত্তরপ্রদেশের মন্ত্রী ওমপ্রকাশ রাজভরের বিস্ফোরক দাবিতে চাঞ্চল্য লখনউতে।

Advertisement

শোনা যাচ্ছে, মহিলা সংরক্ষণ আইন, আসন পুনর্বিন্যাস আইন, এক দেশ এক ভোট আইন-পর পর একাধিক বড় বড় বিল লোকসভায় পেশ করতে চলেছে বিজেপি। কিন্তু এই বিলগুলি পাশ করাতে লোকসভায় দুই-তৃতীয়াংশ সাংসদের সমর্থন দরকার। এই মুহূর্তে এনডিএ ওই 'ম্যাজিক ফিগারে'র থেকে অনেকটাই দূরে। সম্ভবত সেকারণেই বেছে বেছে বিরোধী দলগুলিকে দুর্বল করার চেষ্টা করছে বিজেপি। উত্তরপ্রদেশের মন্ত্রী ওমপ্রকাশ রাজভরের দাবি, মমতার তৃণমূল এবং উদ্ধব ঠাকরের শিব সেনার পর এবার পালা অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির।

রাজভরের দাবি, সমাজবাদী পার্টিতে ভাঙন ১০০ শতাংশ নিশ্চিত। আর এই কাজে বিজেপির হাতিয়ার হচ্ছেন অভিষেকেরই কাকা রামগোপাল যাদব। মুলায়ম সিং যাদবের 'তুতো ভাই' নাকি অমিত শাহ-কে সাংসদদের একটি তালিকা দিয়ে এসেছেন।

রাজভরের দাবি, সমাজবাদী পার্টিতে ভাঙন ১০০ শতাংশ নিশ্চিত। আর এই কাজে বিজেপির হাতিয়ার হচ্ছেন অভিষেকেরই কাকা রামগোপাল যাদব। মুলায়ম সিং যাদবের 'তুতো ভাই' নাকি অমিত শাহ-কে সাংসদদের একটি তালিকা দিয়ে এসেছেন। সেই সঙ্গে শর্ত দিয়েছেন, যদি এদের কোনও ক্ষতি না হয়, তাহলে এই সাংসদরা সবাই বিজেপিতে যোগ দিতে আপত্তি নেই। রাজভর বলছেন, "আমি দেখেছি কীভাবে রামগোপাল যাদব অমিত শাহকে তালিকা দিয়েছেন। দু'জনের মুখে হাসি দেখেছি। হয়তো তাঁরা প্রকাশ্যে কথা বলেন না। কিন্তু মনের মিল থাকলে কথা ঠিক হয়েই যায়।"

যদিও রামগোপাল যাদব নিজে ওই জল্পনায় জল ঢেলে দিয়েছেন। তাঁর বক্তব্য, "ওমপ্রকাশের কথা গোটা দেশে কেউই গুরুত্ব দিয়ে দেখে না। আমি এই ধরনের কোনও তালিকা আমি অমিত শাহকে দিইনি। তেমন মনে হলে আপনারা অমিত শাহকে জিজ্ঞেস করতে পারেন।" রামগোপালের সাফ কথা, সমাজবাদী পার্টিতে ভাঙনের কোনও সম্ভাবনা নেই।.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement