shono
Advertisement

সম্পত্তি কর দেওয়ার নোটিস পেলেন ভগবান কৃষ্ণ, দুর্গাও!

‘ওহ মাই গড’ ছবিটির কথা মনে আছে? এবার সে ছবিকেই মনে করিয়ে দিল হরিয়ানার ফতিয়াবাদ জেলার এক পুরসভা৷ The post সম্পত্তি কর দেওয়ার নোটিস পেলেন ভগবান কৃষ্ণ, দুর্গাও! appeared first on Sangbad Pratidin.
Posted: 05:53 PM Feb 17, 2017Updated: 12:23 PM Feb 17, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ওহ মাই গড’ ছবিটির কথা মনে আছে? গুজরাটের ব্যবসায়ীর চরিত্রে অভিনয় করেছিলেন পরেশ রাওয়াল৷ ভূমিকম্পে তাঁর দোকান ভেঙে পড়েছিল৷ ইনসিওরেন্স কোম্পানি পিঠ বাঁচাতে বলেছিল ‘অ্যাক্ট অফ গড’৷ তাই মন্দিরে মন্দিরে ক্ষতিপূরণ চেয়ে ভগবানের নামেই নোটিস পাঠিয়েছিলেন ওই ব্যবসায়ী৷ এবার সে ছবিকেই মনে করিয়ে দিল হরিয়ানার ফতিয়াবাদ জেলার এক পুরসভা৷ দুর্গা-শিব থেকে রাধা-কৃষ্ণের নামে সম্পত্তি কর চেয়ে পাঠানো হল নোটিস৷

Advertisement

আধার নম্বর দিয়ে Jio সিম তুলেছেন? আপনার সামনে চরম বিপদ!

ভগবানকে না হয় না দেখা যাক, তাঁদের মন্দির তো ঘোরতর বাস্তব৷ জমি দখল করে দাঁড়িয়ে থাকে সেগুলি৷ দেখভালের দরুন সেবায়েতদের প্রাপ্তিও মন্দ নয়৷ তাহলে সম্পত্তি করের আওতায় তারাই বা পড়বে না কেন! তাই খোদ ভগবানের নামেই পাঠানো হল সম্পত্তি কর জমা দেওয়ার নোটিস৷ কোনও কোনও ক্ষেত্রে মন্দিরের পাশাপাশি শুধু দেবতাদের নামেও নোটিস এসেছে৷ আর তাতেই ছড়িয়েছে বিভ্রান্তি৷ প্রশ্ন উঠেছে, মন্দির কর্তৃপক্ষ কর দিতে পারে৷ কিন্তু ভগবানের নামে কেন নোটিস এল৷ ভগবান কি নিজে কর জমা দেবেন!

ফলের রস কি শুধু ছেলেরা খাবে, ছোট্ট মেয়ের প্রশ্নে নাজেহাল সংস্থা

ঘটনা নজরে আসার পরেই তড়িঘড়ি ব্যবস্থা নিয়েছেন চেয়ারম্যান দর্শন নাগপাল৷ পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করে তিনি পুরো ব্যাপারটা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন৷ মন্দিরের সম্পত্তি কর ছাড় নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসবেন বলেও জানান তিনি৷

শহিদ বাবার পদাঙ্ক অনুসরণ করেই দেশরক্ষায় আত্মবলিদান ছেলের

The post সম্পত্তি কর দেওয়ার নোটিস পেলেন ভগবান কৃষ্ণ, দুর্গাও! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার