shono
Advertisement
Amul

যুদ্ধে জ্বালানি সংকটের মাঝেই দুধের দাম বাড়াল আমুল, দেখে নিন নয়া মূল্যের তালিকা

সংস্থার তরফে জানানো হয়েছে, গত এক বছরে গবাদি পশুর খাদ্য, দুধের প্যাকেজিং এবং জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু তা-ই নয়, দুধ সংগ্রহের জন্য কৃষকদের যে মূল্য দেওয়া হত, তা ২০২৫ সালের মে মাস থেকে ৩.৭ শতাংশ বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছে আমুল।
Published By: Subhodeep MullickPosted: 07:59 PM May 13, 2026Updated: 08:33 PM May 13, 2026

মূল্যবৃদ্ধির জেরে এমনিতেই নাজেহাল আমজনতা। তার উপর দোসর পশ্চিম এশিয়ার যুদ্ধ। এর জেরে বিশ্বব্যাপী সৃষ্টি হয়েছে জ্বালানি সংকট। এই পরিস্থিতিতে মধ্যবিত্তের অস্বস্তি বাড়িয়ে দুধের দাম বাড়াল আমুল। লিটার পিছু দুধের দাম বাড়ছে ২ টাকা। আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকেই এই নয়া দাম কর্যাকর হতে চলেছে বলে খবর।

Advertisement

সংস্থার তরফে জানানো হয়েছে, আমুল গোল্ডের ৫০০ মিলি লিটারের দাম ছিল ৩৪ টাকা, তা বেড়ে হচ্ছে ৩৫ টাকা, আমুল তাজা (৫০০ মিলি)-র দাম ২৮ টাকা থেকে বাড়িয়ে করা হচ্ছে ২৯ টাকা, আমুল বাফেলো মিল্ক (৫০০ মিলি)-এর দামও ৩৭ টাকা থেকে বেড়ে হচ্ছে ৩৯ টাকা। অন্যদিকে, আমুল গরুর দুধ (৫০০ মিলি), যার বর্তমান দাম ২৯ টাকা, বৃহস্পতিবার থেকে তা বেড়ে হচ্ছে ৩০ টাকা। বাড়ছে আমুল শক্তি দুধ (৫০০ মিলি)-এর দামও। ৩১ টাকা থেকে বেড়ে হচ্ছে ৩২ টাকা। তবে আমুলের এক লিটারের টি-স্পেশাল দুধের প্যাকেটের দামে উল্লেখযোগ্য বৃদ্ধি হচ্ছে। বর্তমান এর দাম ৬৩ টাকা, তা বেড়ে হচ্ছে ৬৬ টাকা হবে।

কিন্তু কেন দুধের দাম বাড়াল আমুল? সংস্থার তরফে জানানো হয়েছে, গত এক বছরে গবাদি পশুর খাদ্য, দুধের প্যাকেজিং এবং জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু তা-ই নয়, দুধ সংগ্রহের জন্য কৃষকদের যে মূল্য দেওয়া হত, তা ২০২৫ সালের মে মাস থেকে ৩.৭ শতাংশ বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছে আমুল। সংস্থাটি আরও জানিয়েছে, এবার থেকে ক্রেতা প্রতি ৮০ পয়সা সরাসরি দুধ উৎপাদনকারীদের দেওয়া হবে। সংস্থাটির মতে, এটি কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে এবং আগামী দিনে দুধের উৎপাদন বাড়াতে উৎসাহিত করবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement