সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১১ ঘণ্টা ধরে কুয়োতে আটকে থাকার পর অবশেষে উদ্ধার হল দু’বছরের ছোট্ট একটি শিশু। ঘটনা অন্দ্রপ্রদেশের। শেষপর্যন্ত জাতীয় বিপর্যয় মোকাবিলাকারী দল, পুলিশ-প্রশাসনের উদ্যোগে দীর্ঘক্ষণ লড়াই চালানোর পর তাকে উদ্ধার করা সম্ভব হয়।
[১৮ হাজার ফুট উচ্চতায় তেরঙ্গা উত্তোলন, নজির দেশের এই দামাল কন্যাদের]
জানা গিয়েছে, চন্দ্রশেখর নামে শিশুটি গোয়ালে খেলা করছিল। এমন সময় বিকেল ৩টে নাগাদ আচমকাই কুয়োতে পড়ে যায় সে। ওই সময় শিশুটির মা পাশেই গরু চরাচ্ছিলেন। কিন্তু ছেলে কখন খেলতে খেলতে কুয়োর পাশে চলে গিয়েছে সেটা খেয়াল করেননি। ছেলের কুয়োতে পড়ে যাওয়ার পর তাঁর হুঁশ ফেরে। দেখা যায় ১৫ ফুট গভীরে আটকে রয়েছে শিশুটি। এরপরই আশপাশের লোকজনকে খবর দেওয়া হয়। তাঁরা এসেও উদ্ধার করতে ব্যর্থ হলে খবর দেওয়া হয় প্রশাসনকে। এরপরই ঘটনাস্থলে আসে বিপর্যয় মোকাবিলাবাহিনী, পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। এরপরই কুয়োর মধ্যে শিশুটির শ্বাস নেওয়ার জন্য অক্সিজেনের ব্যবস্থা করা হয়। পাশাপাশি তাকে উদ্ধারের জন্য পাশ থেকে আরও একটি সুড়ঙ্গ খোঁড়া হয়। তারপর আড়াআড়ি ভাবে খুঁড়ে শিশুটিকে উদ্ধার করা হয়।
[সীমান্তে উড়ল সবথেকে বড় পতাকা, তেরঙ্গা আলোর সাজ হাওড়া স্টেশনেও]
খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান জেলাশাসক কোনা শশীধর। শিশুটিকে উদ্ধারের কাজ নিজেই তদারকি করেন। অন্ধ্রপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী এন রাজাপ্পাও জেলা আধিকারিকদের সঙ্গে কথা বলেন। শিশুটিকে যেভাবেই হোক উদ্ধারের নির্দেশও দেন। অপরদিকে স্বাস্থ্যমন্ত্রী কামিনেনি শ্রীনিবাসের নির্দেশের পর ঘটনাস্থলে পৌঁছে যায় মেডিক্যাল দল।
[ব্লু হোয়েল গেমের মরণকামড় থেকে দেশকে বাঁচাতে কড়া পদক্ষেপ কেন্দ্রের]
The post ১১ ঘণ্টা চেষ্টার পর উদ্ধার কুয়োয় আটকে পড়া শিশু appeared first on Sangbad Pratidin.
