shono
Advertisement
Andhra Pradesh

নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ির উপর পড়ল ট্যাঙ্কার, অন্ধ্রে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু আইনজীবীর

পুলিশ সূত্রে খবর, মৃতের নাম বি শ্রীনিবাস রাও। এদিন তিনি অমরাবতীতে বার কাউন্সিলের ভোট শেষে হায়দরাবাদে ফিরছিলেন। চারচাকা গাড়িতে চালকের আসনে তিনি একাই ছিলেন। হায়দরাবাদ-বিজয়ওয়াড়া হাইওয়েতে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। কিন্তু কীভাবে ঘটল এই ঘটনা? জানা যাচ্ছে, ওই আইনজীবীর গাড়িটি কিসারা টোল প্লাজার কাছে আসতেই আচমকা একটি ট্যাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে তাঁর গাড়ির উলটে পড়ে।
Published By: Subhodeep MullickPosted: 02:42 PM Apr 12, 2026Updated: 02:42 PM Apr 12, 2026

অন্ধ্রপ্রদেশে ভয়াবহ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ির উপর পড়ল একটি ট্যাঙ্কার। শনিবার মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের এনটিআর জেলায়। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক আইনজীবীর।

Advertisement

পুলিশ সূত্রে খবর, মৃতের নাম বি শ্রীনিবাস রাও। এদিন তিনি অমরাবতীতে বার কাউন্সিলের ভোট শেষে হায়দরাবাদে ফিরছিলেন। চারচাকা গাড়িতে চালকের আসনে তিনি একাই ছিলেন। হায়দরাবাদ-বিজয়ওয়াড়া হাইওয়েতে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। কিন্তু কীভাবে ঘটল এই ঘটনা? জানা যাচ্ছে, ওই আইনজীবীর গাড়িটি কিসারা টোল প্লাজার কাছে আসতেই আচমকা একটি ট্যাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে তাঁর গাড়ির উলটে পড়ে। দুমড়ে-মুচড়ে যায় চারচাকা গাড়িটি। দুর্ঘটনার শব্দ শুনে সেখানে ছুটে আসেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তবে দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় যুবকের।  

কী কারণে দুর্ঘটনাটি ঘটল? প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ট্যাঙ্কারটি গতি অনেকটাই বেশি ছিল। এর জেরেই দুর্ঘটনাটি ঘটেছে। তবে সবদিক খতিয়ে দেখে ঘটনার তদন্ত করা হবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ। ট্যাঙ্কারটির নিচে গাড়িটি এমনভাবেই চাপা পড়ে যায় যে সেটিকে তৎক্ষণাৎ উদ্ধার করা যায়নি। এর ফলেই মৃত্যু হয় আইনজীবীর। তদন্তে নেমে সিসিটিভি ক্যামেরার ফুটেজও খতিয়ে দেখছে পুলিশ। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement