shono
Advertisement

এই বাঙালি কন্যার প্রেমেই হাবুডুবু খাচ্ছিলেন মোস্ট ওয়ান্টেড চন্দনদস্যু

এই মেয়ের সম্পত্তির হিসাব তাক লাগিয়ে দিতে পারে বলিউডের কোনও নায়িকাকেও... The post এই বাঙালি কন্যার প্রেমেই হাবুডুবু খাচ্ছিলেন মোস্ট ওয়ান্টেড চন্দনদস্যু appeared first on Sangbad Pratidin.
Posted: 11:38 AM Mar 29, 2017Updated: 05:03 PM Dec 24, 2019

স্টাফ রিপোর্টার: ছোট থেকেই আকাশে ওড়ার স্বপ্ন ছিল। সঙ্গে বাঙালি লাবণ্যে ঘেরা সৌন্দর্য আর তীক্ষ্ণ বুদ্ধিমত্তা। তাই বিমানসেবিকার পেশাকেই বেছে নিয়েছিলেন। কিন্তু আরও উঁচুতে ওঠার নেশা চেপে ধরে গড়িয়ার সঙ্গীতা চট্টোপাধ্যায়কে। প্রেমে পড়েন এক চন্দনদস্যুর। প্রেমই হল কাল। বাঙালি এই কন্যা ক্রমেই তলাতে শুরু করল অন্ধকার জগতে।

Advertisement

[আজ পর্যন্ত Jio প্রাইম সদস্য হয়েছেন মাত্র এই ক’জন!]

বছর সাতাশের এই যুবতীর বিরু‌দ্ধে অভিযোগ, চন্দনকাঠ পাচার চক্র দেশের বিভিন্ন প্রান্তে ও বিদেশে ছড়িয়ে দেওয়া৷ অন্ধ্রপ্রদেশের চিত্তুরের একটি মামলায় অভিযুক্ত হিসাবে দশ মাস আগে নেতাজিনগর থেকে অন্ধ্র পুলিশের হাতে গ্রেপ্তার হয় সঙ্গীতা৷ আলিপুর আদালতে তোলা হয় তাকে৷ কিন্তু আদালত শর্ত দিয়েছিল জামিন নিয়ে তাকে হাজিরা দিতে হবে চিত্তুরের আদালতে৷ এদিকে জামিন পেতেই গা ঢাকা দেয় সে।আদালত তাঁর নামে জারি করে গ্রেপ্তারি পরোয়ানা। গত ১১ মার্চ থেকে কলকাতায় রয়েছে অন্ধ্রের চিত্তুর জেলা পুলিশের একটি দল৷ সিআইডির সহযোগিতা নিয়ে তারাই সম্প্রতি গড়িয়া জোড়া পাম্প এলাকার একটি আবাসন থেকে গ্রেফতার করে সঙ্গীতা চট্টোপাধ্যায়কে৷ সঙ্গীতাকে রিমান্ডে চিত্তুরে নিয়ে যাওয়া হবে বলে জানা গিয়েছে৷

[রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে নেই, জানিয়ে দিলেন মোহন ভাগবত]

সিআইডি সূত্রে খবর, সঙ্গীতার সম্পত্তির হিসাব তাক লাগিয়ে দিতে পারে বলিউডের কোনও নায়িকাকেও। সৌজন্যে তাঁর প্রেমিক অন্ধ্রের চন্দনদস্যু মারকোন্ডান লক্ষ্মণ। কলকাতাতেই সঙ্গীতার চারটি বিলাসবহুল ফ্ল্যাট। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের লকারে রয়েছে ২ কেজি সোনা, ৫০০ গ্রাম প্ল্যাটিনাম। এছাড়াও ১০০টি সম্পত্তি সংক্রান্ত নথি বাজেয়াপ্ত করা হয়েছে৷ এর আগে ২০১৬ মে মাসে অন্ধ্র পুলিশ সঙ্গীতার আড়াই কোটি টাকার সম্পত্তির হিসাব পায়৷

[মোদির আগে রজনীকান্তের দর্শন চান সস্ত্রীক মালয়েশিয়ার প্রধানমন্ত্রী]

২০১৪ সালেই গ্রেপ্তার হয়েছিল প্রেমিক লক্ষ্মণ। তাকে জেরা করে উঠে আসে সঙ্গীতার নাম। লক্ষ্ণণের গ্রেপ্তার হওয়ার পর হাওলা মারফত ১০ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগও রয়েছে এই বাঙালি বিমানসেবিকার নামে। চিত্তুর পুলিশ জানতে পেরেছে, বেঙ্গালুরু, মুম্বই, চেন্নাই ও কলকাতায় এই পাচার চক্রের অন্যতম বড় মাথা হয়ে ওঠে সঙ্গীতা। সিআইডির গোয়েন্দারা জানিয়েছেন, মধ্যমেধার এই যুবতী এসএসসি পরীক্ষাতেও বসেছে একবার। মডেলিং করত। তারই সৌজন্যে কয়েকটি টিভি কমার্শিয়ালেও কাজ করেছে সঙ্গীতা৷ বিমান সেবিকা হওয়ার জন্য কোর্সও করে৷ ধীরে ধীরে পরিচয় হয় লক্ষ্মণের সঙ্গে। প্রেমিককে এজেন্ট খুঁজে দেওয়াই ছিল প্রেমিকার কাজ। পরে পার্টনার হয়ে যায় সে।

 

The post এই বাঙালি কন্যার প্রেমেই হাবুডুবু খাচ্ছিলেন মোস্ট ওয়ান্টেড চন্দনদস্যু appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার