shono
Advertisement

‘জুতো খুলে ঢুকুন আইসিইউয়ে’, আরজি শুনে খেপে গিয়ে বুলডোজার ডাকলেন লখনউয়ের মেয়র!

পরে অবশ্য পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
Posted: 01:21 PM Aug 23, 2023Updated: 01:21 PM Aug 23, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাসপাতালের আইসিইউয়ে ঢুকতে গেলে খুলতে হবে জুতো। একথা শুনেই খেপে গেলেন লখনউয়ের মেয়র সুষমা খারাকওয়াল। তাঁর সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের বিবাদ তুঙ্গে পৌঁছতেই রীতিমতো বুলডোজার এনে হাজির করলেন সেটি গুঁড়িয়ে দিতে! পরে অবশ্য পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে এমনটাই জানা যাচ্ছে। 

Advertisement

ঠিক কী হয়েছিল? সুষমা লখনউয়ের এক হাসপাতালে যান পরিদর্শন করতে। সেই সময় আইসিইউয়ে ঢোকার মুখে তাঁকে নিরস্ত করেন চিকিৎসকরা। তাঁকে অনুরোধ করেন, জুতো খুলে তিনি যেন ভিতরে যান। আর এতেই মেজাজ হারান মেয়র। তাঁর সঙ্গে বিবাদ শুরু হয় হয় চিকিৎসকদের। পরে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গেও তর্ক চলতে থাকে। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে। এরপর মেয়রের সমর্থকরা হাসপাতালে বাইরে জড়ো হন পোস্টার হাতে।

[আরও পড়ুন: সেফ ল্যান্ডিং করতে পারবে তো চন্দ্রযান? ‘দুশ্চিন্তার কিচ্ছু নেই’, আত্মবিশ্বাসী ইসরোর বিজ্ঞানীরা]

শুরু হয় বিক্ষোভ প্রদর্শন। পরে ঘটনাস্থলে উপস্থিত হয় বুলডোজারও। উত্তরপ্রদেশে সম্প্রতি কোনও অপরাধ ঘটলে, বহু ক্ষেত্রেই বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় অভিযুক্তের বাড়ি। এক্ষেত্রে হাসপাতালে কোনও হামলা চালানো হত কিনা তা নিয়েই সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। পরে অবশ্য পুলিশ বিষয়টি নিয়ন্ত্রণে আনে।

যদিও হাসপাতালের ডিরেক্টর মুদ্রিকা সিং এই ঘটনাকে ‘ভুয়ো’ বলে দাবি করে জানিয়েছেন, হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে মেয়রের কোনও উত্তপ্ত বাদানুবাদ হয়নি। সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়াকে দুষেই তাঁর দাবি, এই ধরনের গুজব ছড়ানো উচিত নয়।

[আরও পড়ুন: ‘২-১ কোটি মুসলিম মরলেও ক্ষতি নেই’, বিস্ফোরক মধ্যপ্রদেশের কংগ্রেস নেতা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement