shono
Advertisement
Bengaluru

১৩ বছরের মেয়েকে গলা টিপে খুন করে আত্মঘাতী গৃহবধূ! ফ্ল্যাটে উদ্ধার জোড়া দেহ ঘিরে চাঞ্চল্য

ফ্ল্যাট থেকে সংগৃহীত নমুনার ফরেনসিক তদন্ত হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
Published By: Biswadip DeyPosted: 11:40 AM Apr 15, 2026Updated: 11:42 AM Apr 15, 2026

ফ্ল্যাটের ভিতরে পড়ে রয়েছে দু'টি নিথর দেহ। মা ও মেয়ের। এমন রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য বেঙ্গালুরুতে। পুলিশ সব দিক খতিয়ে দেখেছে।

Advertisement

জানা গিয়েছে, নিহত গৃহবধূ সুবর্ণার বয়স ৪০। তাঁর মেয়ের বয়স ১৩। ঘরের মধ্যে দু'জনের দেহ উদ্ধারের পর প্রাথমিক তদন্ত থেকে পুলিশের অনুমান, সম্ভবত কিশোরী মেয়েকে গলা টিপে শ্বাসরোধ করে খুন করেছিলেন সুবর্ণা। তারপর আত্মহত্যা করেছেন। ইতিমধ্যেই দু'টি পৃথক মামলা রুজু করা হয়েছে। একটি মামলা রুজু করেছেন সুবর্ণার স্বামী চন্দ্রশেখর। ৪৫ বছরের ব্যক্তির দাবি, তাঁর স্ত্রী খুন করেছেন তাঁদের মেয়েকে। অন্যদিকে সুবর্ণার দাদা মঞ্জুনাথ আরেকটি মামলা দায়ের করেছেন। সেখানে তিনি দুই মৃত্যু নিয়েই সন্দেহ প্রকাশ করেছেন। সম্ভবত তাঁর নিশানায় চন্দ্রশেখর রয়েছেন।

ইতিমধ্যেই দু'টি পৃথক মামলা রুজু করা হয়েছে। একটি মামলা রুজু করেছেন সুবর্ণার স্বামী চন্দ্রশেখর। ৪৫ বছরের ব্যক্তির দাবি, তাঁর স্ত্রী খুন করেছেন তাঁদের মেয়েকে।

এদিকে পুলিশ জানাচ্ছে, এই মামলার সব দিকই তারা খতিয়ে দেখছে। যতটুকু তথ্য মিলছে, সব জোড়া দিয়ে একটি নির্দিষ্ট দিকে এগোচ্ছে। তবে এখনও পর্যন্ত নির্দিষ্ট কোনও ধারণা তৈরি হয়নি জোড়া মৃত্যুর মোটিভ নিয়ে। ফ্ল্যাট থেকে সংগৃহীত নমুনার ফরেনসিক তদন্ত হচ্ছে। এরপরই বিষয়টিতে নির্দিষ্ট কোনও অভিমুখ পাওয়া যাবে বলে দাবি করছেন তদন্তকারীরা। এমন এক ঘটনায় আশপাশের ফ্ল্যাট ও এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement