shono
Advertisement
Benjamin Netanyahu

গুপ্তচরবৃত্তির অভিজ্ঞতাই নেই, মোসাদ প্রধানের দায়িত্বে সেই নেতানিয়াহু ঘনিষ্ঠ

রবিবার আনুষ্ঠানিকভাবে তাঁকে নিয়োগ করেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তবে তিনি দায়িত্ব গ্রহণ করবেন ২ জুন বার্নিয়ার মেয়াদ শেষের পর।
Published By: Amit Kumar DasPosted: 03:27 PM Apr 13, 2026Updated: 04:41 PM Apr 13, 2026

ইরান যুদ্ধের মাঝেই ইজরায়েলের গুপ্তচর বিভাগ মোসাদে বিরাট রদবদল। বিশ্বের অন্যতম শক্তিশালী গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধানের দায়িত্ব পেলেন নেতানিয়াহু (Benjamin Netanyahu) ঘনিষ্ঠ মেজর জেনারেল রোমান গফম্যান। তবে আশ্চর্যের বিষয় হল, ইজরায়েলের এই শীর্ষ সেনা আধিকারিকের গুপ্তচর বিভাগ সংক্রান্ত কোনও পূর্ব অভিজ্ঞতা নেই। তাঁকে দায়িত্ব দেওয়ায় শুরু হয়েছে চর্চা।

Advertisement

চলতি বছরের ২ জুন মোসাদের বর্তমান প্রধান ডেভিড বার্নিয়ার মেয়াদ শেষ হচ্ছে। তার আগেই গত ডিসেম্বরে এই দায়িত্বের জন্য বেছে নেওয়া হয়েছিল মেজর জেনারেল রোমান গফম্যানকে। রবিবার আনুষ্ঠানিকভাবে তাঁকে নিয়োগ করেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তবে তিনি দায়িত্ব গ্রহণ করবেন ২ জুন বার্নিয়ার মেয়াদ শেষের পর। তবে এই নিয়োগে প্রশ্নও উঠতে শুরু করেছে। জানা যাচ্ছে, সেনা আধিকারিক হিসেবে গফম্যান অত্যন্ত সফল হলেও গোয়েন্দা বিভাগে কোনও পূর্ব অভিজ্ঞতা নেই তাঁর। ফলে ইরান যুদ্ধের মাঝে নেতানিয়াহু গফম্যানকে গুরুদায়িত্ব দিলেও তিনি কতদূর সফল হবেন তা নিয়ে চর্চা শুরু হয়েছে।

সেনা আধিকারিক হিসেবে গফম্যান অত্যন্ত সফল হলেও গোয়েন্দা বিভাগে কোনও পূর্ব অভিজ্ঞতা নেই তাঁর।

উল্লেখ্য, ১৯৭৬ সালে বেলারুশে জন্ম গফম্যানের। ১৪ বছর বয়সে ইজরায়েলের বাসিন্দা হন তিনি। ১৯৯৫ সালে ইজরায়েলের সেনায় যোগ দেন। এরপর দীর্ঘ বছর সেনার নানা গুরুত্বপূর্ণ পদ সামলেছেন এই আধিকারিক। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার সময় গফম্যান ইজরায়েলের ন্যাশনাল ইনফ্যান্ট্রি ট্রেনিং সেন্টারের কমান্ডার ছিলেন। সেদিন হামাস যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হয়েছিলেন তিনি। এরপর ২০২৪ সালে তিনি যোগ দেন নেতানিয়াহুর কার্যালয়ে। ক্রমশ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ হয়ে ওঠেন তিনি। তারই সুফল হিসেবে গুপ্তচর বিভাগে কোনও পূর্ব অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও নেতানিয়াহুকে মোসাদ প্রধানের দায়িত্ব দিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement