shono
Advertisement

Breaking News

Jharkhand

ফুচকায় লুকিয়ে বিষ! খাওয়ার পরই মৃত্যু শিশুর, অসুস্থ হয়ে হাসপাতালে আরও ১৮

গিরিডি ডেপুটি কমিশনার রামনিবাস বিষয়টি পর্যবেক্ষণ করছেন। রাতেই বেশ কয়েকজন আধিকারিককে সঙ্গে নিয়ে বাজতো গ্রামে যান রামনিবাস। জানা গিয়েছে, অসুস্থ ১৮ জনের মধ্যে ১৫ জনই নাবালক।
Published By: Amit Kumar DasPosted: 04:42 PM Apr 27, 2026Updated: 04:42 PM Apr 27, 2026

লোভনীয় টক-ঝাল ফুচকায় মৃত্যুফাঁদ! ফুচকা খাওয়ার জেরে মৃত্যু হল ৬ বছরের এক বালকের। পাশাপাশি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৮ জন। রবিবার মর্মান্তিক এই ঘটনা ঘটেছে ঝাড়খণ্ডের গিরিডি জেলার বাজতো গ্রামে। হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, খাদ্যে বিষক্রিয়ার জেরেই ভয়ংকর এই ঘটনা।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত শনিবার ওই গ্রামে এসেছিলেন এক ফুচকা বিক্রেতা। মাঝে মধ্যেই ওই গ্রামে ফুচকা বিক্রি করতে আসতেন তিনি। সেদিনও এলাকার বহু মানুষ তাঁর কাছ থেকে ফুচকা খান। যার বেশিরভাগই শিশু। এরপর রাত থেকেই তাদের শারীরিক অবস্থা গুরুতর আকার নেয়। তীব্র জ্বরের পাশাপাশি পেটে ব্যথা, বমি ও ডায়েরিয়া লক্ষণ দেখা দেয়। রবিবার সকালে মৃত্যু হয় ৬ বছরের এক শিশুর। বাকিদের দ্রুত নিয়ে যাওয়া হয় হাসপাতালে। চিকিৎসকদের তরফে জানানো হয়েছে, অসুস্থদের অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত। খাদ্যে বিষক্রিয়ার জেরেই এই ঘটনা বলে জানিয়েছেন চিকিৎসকরা।

রাত থেকেই তাদের শারীরিক অবস্থা গুরুতর আকার নেয়। তীব্র জ্বরের পাশাপাশি পেটে ব্যথা, বমি ও ডায়েরিয়া লক্ষণ দেখা দেয়। রবিবার সকালে মৃত্যু হয় ৬ বছরের এক শিশুর।

ঘটনায় তৎপর হয়েছে স্থানীয় প্রশাসনও। গিরিডি ডেপুটি কমিশনার রামনিবাস বিষয়টি পর্যবেক্ষণ করছেন। রাতেই বেশ কয়েকজন আধিকারিককে সঙ্গে নিয়ে বাজতো গ্রামে যান রামনিবাস। জানা গিয়েছে, অসুস্থ ১৮ জনের মধ্যে ১৫ জনই নাবালক। ঘটনায় অভিযুক্ত ওই ফুচকা বিক্রেতার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। জানা যাচ্ছে, অভিযুক্ত মুফসিল থানারই পালমো গ্রামের বাসিন্দা।

এই ঘটনায় স্থানীয় বিধানসভার বিধায়ক কল্পনা সোরেন বলেন, "গিরিডিতে খাদ্যে বিষক্রিয়ার ঘটনাটি মর্মান্তিক। এই শোকের মুহূর্তে আমরা শোকস্তব্ধ পরিবারের পাশে আছি। জেলা প্রশাসনকে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বলা হয়েছে। এবং এই ধরনের খাবারের মান পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে। আহতদের চিকিৎসায় যাতে কোনও ত্রুটি না হয় তা নিশ্চিত করা হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement