shono
Advertisement

বাবা-মায়ের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ফেসবুকে বন্ধুকে পাঠিয়ে বিপাকে কিশোর

তারপর... The post বাবা-মায়ের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ফেসবুকে বন্ধুকে পাঠিয়ে বিপাকে কিশোর appeared first on Sangbad Pratidin.
Posted: 04:22 PM May 27, 2017Updated: 10:57 AM May 27, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্কঃ  ফেসবুক, হোয়াটঅ্যাপস-র মতো সোশ্যাল মিডিয়ায় এখন মজে সকলেই। বেঙ্গালুরুর বছর তেরো ছেলেটাও দিনরাত ফেসবুকেই বুঁদ হয়ে থাকত। কিন্তু চুপিসারে সে যে এত বড় কাণ্ড ঘটিয়ে ফেলবে, তা কল্পনাও করতে পারেননি বাড়ির লোকেরা। নিজের বাবা-মায়েরই অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও তুলে ফেসবুকে এক বন্ধুর কাছে পাঠিয়ে দিয়েছে সে। আর এখন সেই ভিডিও নেটে আপলোড করার হুমকি দিয়ে টাকা চাইছে সেই ব্যক্তি। গোটা ঘটনা জানিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন বেঙ্গালুরুর মাগাধি রোডে হিরোহাল্লি এলাকায় বাসিন্দা ওই কিশোরের বাবা।

Advertisement

[গিলানির ‘দেশবিরোধী’ মন্তব্যে হাসছেন কংগ্রেস নেতা, ভাইরাল ভিডিও]

পুলিশকে ওই কিশোরের বাবা জানিয়েছেন, গত বছরের জুন মাসে তেজল প্যাটেল নামে একটি প্রোফাইল থেকে তাঁর ছেলের কাছে একটি ফ্রেন্ড রিকোয়েস্ট আসে। ফ্রেন্ড রিকোয়েস্টটি গ্রহণ করে ওই কিশোর। এপ্রিলের পর থেকে ওই কিশোরকে বিভিন্ন অশ্লীল, বিশেষ করে চাইল্ড পর্নোগ্রাফি সংক্রান্ত ভিডিও ও ছবি পাঠাতে শুরু করে ওই ব্যক্তি। এমনকী, ওই কিশোরের একটি নগ্ন ছবিও ওই ব্যক্তি জোগাড় করে ফেলে বলে পুলিশকে জানিয়েছেন ওই কিশোরের বাবা।

[ওড়িশার ঘন জঙ্গল থেকে উদ্ধার এক দুধের শিশু]

এখানেই শেষ নয়, প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, নম্বর জোগাড় করে ওই কিশোরের সঙ্গে ফোনেও নিয়মিত কথা বলত ওই ব্যক্তি। এভাবেই একদিন নিজের বাবা-মায়ের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও তুলে পাঠাতে বলে ওই ব্যক্তি। ছেলেটি সেই মতো নিজের বাবা-মায়ের অন্তরঙ্গ মুহূর্তের ছবি তুলে পাঠিয়েও দেয়। এরপরই ওই কিশোরের বাবার কাছে সেই ভিডিও পাঠিয়ে এক কোটি দাবি করে ওই ব্যক্তি। পুলিশকে ওই কিশোরের বাবা জানিয়েছেন, তাঁর ছেলে স্বীকার করেছে, এভাবেই আরও বেশ কিছু ছেলেকে হেনস্তা করত তেজল প্যাটেল প্রোফাইলের আড়ালে থাকা মানুষটি। অভিযোগ পাওয়ার পর তদন্তে প্রথমেই ফেসবুকে তেজল প্যাটেল নামের ওই প্রোফাইলটি চেক করতে যায় পুলিশ। কিন্তু দেখা যায়, প্রোফাইলটি ডিঅ্যাকটিভেট করে দেওয়া হয়েছে।

[জানেন, কী কারণে ভেঙে পড়েছিল মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার?

The post বাবা-মায়ের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ফেসবুকে বন্ধুকে পাঠিয়ে বিপাকে কিশোর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার