shono
Advertisement
NEET-UG 2026 Paper Leak

নিট কাণ্ডে ফের ২ গ্রেপ্তারি, সিবিআইয়ের জালে চিকিৎসক ও পদার্থবিদ্যার শিক্ষক!

এই নিয়ে এই মামলায় ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩।
Published By: Biswadip DeyPosted: 10:56 AM May 27, 2026Updated: 12:28 PM May 27, 2026

ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিটের প্রশ্নপত্র ফাঁসের (NEET-UG 2026 Paper Leak) ঘটনায় দু'জনকে গ্রেপ্তার করল সিবিআই। ধৃতদের একজন চিকিৎসক। অন্যজন পদার্থবিদ্যার শিক্ষক। এই নিয়ে এই মামলায় ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩।

Advertisement

অভিযুক্ত ডা. মনোজ শিরুরে লাতুরের একজন চিকিৎসক। তিনি অভিযুক্ত কোচিং সেন্টারের মালিকের ছেলে-সহ মোট তিনজন শিক্ষার্থীকে অভিযুক্ত পি ভি কুলকার্নির কাছ থেকে রসায়নের প্রশ্নপত্র পাইয়ে দিতে মুখ্য ভূমিকা পালন করেন বলে অভিযোগ। অন্যদিকে দ্বিতীয় অভিযুক্ত তেজস হর্ষদকুমার শাহ পুণের এক কোচিং সেন্টারে পদার্থবিদ্যা পড়ান। অভিযুক্ত মনীষা হাভালদারের কাছ থেকে তিনি ফাঁস হওয়া পদার্থবিদ্যার প্রশ্নপত্র সংগ্রহ করেছিলেন বলে দাবি তদন্তকারীদের।

এই মামলার সঙ্গে জড়িত সমস্ত যোগসূত্র খুঁজে বের করতে চাইছে সিবিআই। এপর্যন্ত ৪৯টি স্থানে তল্লাশি চালিয়েছে তারা। বেশ কিছু আপত্তিকর নথিপত্র, ল্যাপটপ ও মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। সেগুলি বিশ্লেষণ করে দেখা হচ্ছে।

অভিযুক্ত ডা. মনোজ শিরুরে লাতুরের একজন চিকিৎসক। তিনি অভিযুক্ত কোচিং সেন্টারের মালিকের ছেলে-সহ মোট তিনজন শিক্ষার্থীকে অভিযুক্ত পি ভি কুলকার্নির কাছ থেকে রসায়নের প্রশ্নপত্র পাইয়ে দিতে মুখ্য ভূমিকা পালন করেন বলে অভিযোগ।

এই সপ্তাহেই ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে (এনটিএ) ভর্ৎসনা করেছে সুপ্রিম কোর্ট। জানিয়ে দেয়, ২০২৪ সালে প্রশ্নপত্র ফাঁসের সময় যে নির্দেশিকা তা পালন করা হয়নি। ফের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দুঃখপ্রকাশও করেছে শীর্ষ আদালত।

উল্লেখ্য, নতুন করে আগামী ৩ জুন ডাক্তারির প্রবেশিকা পরীক্ষার দিন ঘোষণা করেছেএনটিএ। কিন্তু প্রশ্ন উঠছে, বছর বছর কীভাবে প্রশ্নপত্র ফাঁস হতে পারে? একাধিকবার পরীক্ষা কোনও সমাধান হতে পারে না। নিটের মতো কঠিন পরীক্ষা বারবার দেওয়া একজন পরীক্ষার্থীদের জন্য শারীরিক ও মানসিক হেনস্তার শামিল। নিটের ভিতর থেকে হোক বা অন্য চক্রের মাধ্যমে, ভুক্তভোগী তো পরীক্ষার্থীরাই। প্রথম পরীক্ষাটি বাতিল হওয়ায় ইতিমধ্যে আত্মহত্যার ঘটনাও ঘটেছে। গত ২ মে ২২ লাখ পরীক্ষার্থী নিট পরীক্ষা দেন। এর পর একাধিক পরীক্ষার্থীর আত্মহত্যার ঘটনা সামনে এসেছে। গত ১৬ মে রাজস্থানে এক পরীক্ষার্থী প্রদীপ মেঘাওয়ালের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের তরফে দাবি করা হয়, ভালো পরীক্ষা দিয়েছিলেন তিনি। ৬৫০ নম্বর পাবেন বলে আশা করেছিলেন। পরীক্ষা বাতিলের খবর পেয়েই অবসাদগ্রস্ত হয়ে পড়েন। এর পরেই আত্মহত্যার ঘটনা। পরে আরও চার নিট পরীক্ষার্থীর আত্মহত্যার ঘটনা সামনে এসেছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement