shono
Advertisement
CBSE

সিবিএসই পোর্টালে ফের সমস্যা! বিতর্কের মাঝেই চেয়ারপার্সনকে তলব সংসদীয় স্থায়ী কমিটির

১ জুন পোর্টাল খোলার চেষ্টা করলে দেখা যায় ওয়েবসাইটটি ‘আন্ডার মেনটেন্যান্স’।
Published By: Biswadip DeyPosted: 10:57 AM Jun 02, 2026Updated: 10:57 AM Jun 02, 2026

সিবিএসই-র নতুন অনস্ক্রিন মার্কিং সিস্টেম (ওএসএম) নিয়ে দেশজুড়ে বিতর্ক তীব্র হয়েছে। দ্বাদশ শ্রেণির ফলাফল প্রকাশের পর লক্ষ লক্ষ শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা প্রশ্ন তুলছেন। এই পরিস্থিতিতে সংসদীয় স্থায়ী কমিটি তলব করেছে সিবিএসই চেয়ারপার্সন রাহুল সিং ও শিক্ষা দপ্তরের সচিব সঞ্জয় কুমারকে। থাকবেন পড়ুয়াদের প্রতিনিধিরাও। এদিকে সিবিএসই তাদের পোর্টাল নতুন করে খুলে দিয়েছে। ফলে পরীক্ষার্থীরা যাচাই ও পুনর্মূল্যায়ন করতে পারবেন। যদিও পড়ুয়াদের একাংশের অভিযোগ, পোর্টাল চালু হওয়ার পর আবেদন করতে গিয়ে ব্যর্থ হতে হয়েছে।

Advertisement

উল্লেখ্য, কেউ কম নম্বর পাওয়ার অভিযোগ করছেন, আবার কেউ অন্যের উত্তরপত্র পাওয়ার দাবি করছেন। অনেক শিক্ষার্থী এমনকী দাবি করেছেন যে, তাঁদের উত্তরপত্রের কিছু পেজ পাওয়া যায়নি। বহু ছাত্রছাত্রী ও অভিভাবক অভিযোগ জানিয়েছেন, স্ক্যান করা উত্তরপত্র ঝাপসা ছিল। কোথাও কোথাও উত্তর মূল্যায়নই করা করার হয়নি। আবার কোথাও নম্বর গণনায় ভুলও দেখা গিয়েছে। রিভ্যালুয়েশন প্রক্রিয়াতেও সার্ভার সমস্যা ও পেমেন্ট গেটওয়ে বিভ্রাটের অভিযোগ উঠেছিল। এরকম একাধিক অভিযোগ তোলা হয়েছে অনস্ক্রিন মার্কিং পদ্ধতি নিয়ে। এহেন পরিস্থিতিতে ১ জুন পোর্টাল খোলার চেষ্টা করলে দেখা যায় ওয়েবসাইটটি ‘আন্ডার মেনটেন্যান্স’। মঙ্গলবার সকালে নতুন করে পোর্টাল খোলার কথা জানা গেলেও অভিযোগ, যান্ত্রিক ত্রুটির কবলে পড়তে হচ্ছে পড়ুয়াদের। সব মিলিয়ে ৪ লক্ষেরও বেশি পরীক্ষার্থী পুনর্মূল্যায়নের চেষ্টা করলেও তাঁদের সমস্যাতেই পড়তে হচ্ছে।

কেউ কম নম্বর পাওয়ার অভিযোগ করছেন, আবার কেউ অন্যের উত্তরপত্র পাওয়ার দাবি করছেন। অনেক শিক্ষার্থী এমনকী দাবি করেছেন যে, তাঁদের উত্তরপত্রের কিছু পেজ পাওয়া যায়নি।

এদিকে জানা গিয়েছে, সংসদীয় কমিটির বৈঠকে মূলত দুটি বিষয় খতিয়ে দেখা হবে। প্রথমত, প্রযুক্তি-নির্ভর মূল্যায়ন ব্যবস্থা তটা কার্যকর। দ্বিতীয়ত, শিক্ষার্থীদের স্বার্থ সুরক্ষার জন্য পর্যাপ্ত সুরক্ষাব্যবস্থা গ্রহণ করা হয়েছে কি না। এছাড়া কংগ্রেস সাংসদ দিগ্বিজয় সিংয়ের নেতৃত্বে গঠিত এই স্থায়ী কমিটি নবম ও দশম শ্রেণিতে 'তিন ভাষা ফর্মুলা'র বাস্তবায়নের বিষয়টি নিয়েও আলোচনা চালাবে বৈঠকে। ইতিমধ্যেই ওই বিষয়টি নিয়েও ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement