shono
Advertisement

Breaking News

TMC Councillor Arrested

সরকারি ত্রিপলও আত্মসাৎ! গ্রেপ্তার আসানসোলের তৃণমূল কাউন্সিলর

এদিকে হুগলিতেও পুলিশের তরফে চলছে ধরপাকড়। তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার করা হল উত্তরপাড়া শ্রীরামপুর ব্লক পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ কৌশিক দাসকে।
Published By: Kousik SinhaPosted: 12:45 PM Jun 02, 2026Updated: 02:02 PM Jun 02, 2026

সরকারি ত্রাণের ত্রিপল নিজের বাড়িতে মজুত করে রাখার অভিযোগ। গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর তরুণ চক্রবর্তী। তিনি আসানসোল পুরনিগমের ৮৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। ইতিমধ্যে ধৃত তৃণমূল নেতাকে দফায় দফায় জেরা শুরু করেছে পুলিশ। কীভাবে সরকারি ত্রাণের ত্রিপল তাঁর বাড়িতে এল তা জানার চেষ্টা করা হচ্ছে। আজ, মঙ্গলবার ধৃত তরুণ চক্রবর্তীকে আসানসোল আদালতে তুলবে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এলাকার গরিব মানুষদের জন্য সরকারের তরফে ত্রিপল দেওয়া হয়েছিল। কিন্তু অভিযোগ, তা বিলি না করে বেশিরভাগটাই নিজের বাড়িতে রেখে দিয়েছিলেন ধৃত ওই তৃণমূল। এহেন অভিযোগ পাওয়ার পরেই মঙ্গলবার তাঁর বাড়িতে হানা দেন পুলিশ আধিকারিকরা। তল্লাশি চালিয়ে বিপুল ত্রিপল উদ্ধার হয়। এরপরেই গ্রেপ্তার করা হয় আসানসোল পুরনিগমের ৮৭ নম্বর ওয়ার্ডের এই তৃণমূল কাউন্সিলরকে। পুলিশ সূত্রে খবর, শুধু সরকারি ত্রিপল কেলেঙ্কারিই নয়, ধৃতের বিরুদ্ধে অবৈধ বালি কারবার, তোলাবাজি-সহ একাধিক অভিযোগ রয়েছে। তদন্তকারী এক আধিকারিকের দাবি, প্রত্যেকটি ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ সূত্রে খবর, শুধু সরকারি ত্রিপল কেলেঙ্কারিই নয়, ধৃতের বিরুদ্ধে অবৈধ বালি কারবার, তোলাবাজি-সহ একাধিক অভিযোগ রয়েছে। তদন্তকারী এক আধিকারিকের দাবি, প্রত্যেকটি ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে হুগলিতেও পুলিশের তরফে চলছে ধরপাকড়। তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার করা হল উত্তরপাড়া শ্রীরামপুর ব্লক পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ কৌশিক দাসকে। গ্রেপ্তার করা হয়েছে তাঁর দুই ঘনিষ্ঠকে। ধৃত দুজনের নাম অনিরুদ্ধ বাগ ও বলবির সিং। ধৃত তিনজনের বিরুদ্ধে তোলাবাজি ছাড়াও বেআইনি আর্থিক লেনদেন,ভয় দেখানো-সহ একাধিক অভিযোগ রয়েছে। সমস্ত অভিযোগ পুলিশের তরফে খতিয়ে দেখা হচ্ছে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement