shono
Advertisement

Breaking News

Black Sea Advisory To Indian Sailors

কৃষ্ণ সাগরে ‘মৃত্যুফাঁদ’, ভারতীয় নাবিকদের ‘বাঁচাতে’ এবার বড় নির্দেশ মোদি সরকারের

গত ১৯ জুলাই ইউক্রেনের ওডেসা বন্দর থেকে রওনা হওয়ার সময় ‘এমভি গোল্ডেন লিও’ জাহাজটি হামলার শিকার হয়। বাণিজ্যতরীটিতে মোট ১৭ জন নাবিক এবং নৌ-কর্মী ছিলেন। তাঁদের মধ্যে পাঁচজন ভারতীয়। ঘটনায় চারজন প্রাণ হারান।
Published By: Subhodeep MullickPosted: 04:10 PM Jul 26, 2026Updated: 06:03 PM Jul 26, 2026

হরমুজ প্রণালীর পাশাপাশি এবার কৃষ্ণ সাগরেও হামলার শিকার হচ্ছে একের পর এক বাণিজ্যিক জাহাজ। এখনও পর্যন্ত সেখানে মৃত্যু হয়েছে ৫ ভারতীয় নাবিকের। এই পরিস্থিতিতে ভারতীয়দের বাঁচাতে এবার বড় নির্দেশ দিল নরেন্দ্র মোদির সরকার।

Advertisement

রবিবার বিদেশমন্ত্রক একটি বিবৃতিতে লিখেছে, ‘কৃষ্ণ সাগর কিংবা বিভিন্ন সংঘাত-কবলিত অঞ্চলের মধ্য দিয়ে যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজগুলিতে যাঁরা চাকরির পরিকল্পনা করছেন, তাঁদের পরামর্শ দেওয়া হচ্ছে যে, এ ধরনের দায়িত্ব গ্রহণের আগে তাঁরা যেন বিদ্যমান নিরাপত্তা ঝুঁকিগুলি বিবেচনা করেন।’ সরকার জানিয়েছে, চলমান সংঘাতের কারণে কৃষ্ণসাগর এবং সংলগ্ন সামুদ্রিক এলাকায় পরিস্থিতি অত্যন্ত অস্থিতিশীল। বিবৃতিতে আরও জানানো হয়েছে, এই জলপথে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার শিকার হচ্ছে। চলতি বছরের এপ্রিল মাস থেকে এই ধরনের ঘটনার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এখনও পর্যন্ত পাঁচ ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে।

প্রসঙ্গত, গত ১৯ জুলাই ইউক্রেনের ওডেসা বন্দর থেকে রওনা হওয়ার সময় ‘এমভি গোল্ডেন লিও’ জাহাজটি হামলার শিকার হয়। বাণিজ্যতরীটিতে মোট ১৭ জন নাবিক এবং নৌ-কর্মী ছিলেন। তাঁদের মধ্যে পাঁচজন ভারতীয়। ঘটনায় চারজন প্রাণ হারান। আহত হন একজন। এই ঘটনার একদিন আগে ১৮ জুলাই রুশ জলসীমায় 'এমভি ওমরফি' নামে আরও একটি জাহাজে হামলা হয়। মৃত্যু হয় এক ভারতীয় নাবিকের। দুই হামলারই কড়া নিন্দা করে নয়াদিল্লি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement