সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চাঁদিফাটা গরমে বাইরে বের হওয়াই দায়৷ এর উপরে সারা শরীরে বাড়তি পাওনা বিরক্তিকর ঘাম৷ এমন অবস্থায় জিনসের পোশাকের সঙ্গে দূরত্ব তৈরি হওয়াটা খুবই স্বাভাবিক৷ সূর্যের তাপেই বাড়ে পাতলা ফিনফিনে সূতি আর মসলিনের কদর৷ তাতে অবশ্য কোনও ক্ষতি নেই৷ কিন্তু জিনস পড়তে যাঁরা ভালবাসেন, তাঁদের নিশ্চয়ই পছন্দের জিনসের পোশাকটির কথা বারবার মনে পড়ে৷ তাঁদের কথা ভেবেই নয়া ইকো-ফ্রেন্ডলি জিনস তৈরি করেছেন চেন্নাইয়ের কিছু তাঁতি৷ আর পুরোটাই তাঁরা তৈরি করেছেন কলাগাছ থেকে তৈরি সূতো দিয়ে৷
[কাশ্মীরে সেনার গুলিতে নিকেশ হিজবুল কমান্ডার সবজার ভাট]
তাঁতিদের গ্রাম হিসেবেই পরিচিত চেন্নাইয়ের অনকপুতুর গ্রাম৷ বংশানুক্রমে পোশাক তৈরি করে চলেছেন তাঁরা৷ পূর্বপুরুষদের ঐতিহ্যের মর্যাদা যেমন রেখেছেন, তেমনই সময়ের সঙ্গে তালমিলিয়ে এনেছেন পরিবর্তন৷ করেছেন নতুন নতুন পরীক্ষা-নিরীক্ষা৷ এই পরীক্ষা-নিরীক্ষার ফলই নয়া ইকো-ফ্রেন্ডলি জিনস৷
কেমন করে তৈরি হয় এই জিনস? প্রথমে কলাগাছ থেকে ছাল দড়ির মতো তুলে নিতে হয়৷ তারপর তা প্রচুর পরিমাণে জলে ভিজিয়ে রেখে আর রোদে শুকিয়ে সূতো তৈরি করতে হয়৷ সেই সূতো বুনেই তৈরি হয় জিনস ও স্কার্ট৷ এই জিনস বা স্কার্টের বোতামও ইকো-ফ্রেন্ডলি৷ কারণ ধাতু নয় তা তৈরি হয় নারকেলের শক্ত খোলা দিয়ে৷
[সোনিয়ার মহাভোজে ‘না’, মোদির আমন্ত্রণে দিল্লির পথে নীতিশ]
ভারতীয় তাঁতিদের এই নয়া উদ্যোগকে স্বাগত জানিয়েছে জুট ওয়েভার্স অ্যাসোসিয়েশন৷ কারণ সাধারণ জিনসের তুলনায় এই ইকো-ফ্রেন্ডলি জিনসের কাপড় অনেকটাই নরম ও আরামদায়ক৷ আর এগুলি অনেকটা পাতলাও৷ যা গরমের মধ্যে অনায়াসেই পরে বের হতে পারেন সব বয়সের মানুষ৷
[বন্যা মোকাবিলায় শ্রীলঙ্কার পাশে মোদি, যাচ্ছে জাহাজ]
The post কলাগাছ থেকে জিনস তৈরি করে তাক লাগালেন চেন্নাইয়ের তাঁতিরা appeared first on Sangbad Pratidin.
