shono
Advertisement
Result 2026

প্রকাশিত আইসিএসই ও আইএসসির ফলাফল, পাশের হারে ছেলেদের টেক্কা দিল মেয়েরা

CISCE ICSE & ISC Results Out: বোর্ড জানিয়েছে, ১ মে থেকে ৪ মে পর্যন্ত খাতা রিভিউ করার জন্য আবেদন করতে পারবেন পড়ুয়ারা। জুন-জুলাই মাসে ফের পরীক্ষা দিতে পারবেন ইচ্ছুক পরীক্ষার্থীরা।
Published By: Jaba SenPosted: 12:57 PM Apr 30, 2026Updated: 02:45 PM Apr 30, 2026

বৃহস্পতিবার সকাল ১১টায় দশম শ্রেণির আইসিএসই ও দ্বাদশ শ্রেণির আইএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করল সিআইএসসিই (CISCE)। এবার মোট ৩ লক্ষ ৬২ হাজার ৩৭ জন এই দুই পরীক্ষায় অংশ নেয়। আইসিএসই (ICSE) পরীক্ষায় ২,৯৫৭টি স্কুল থেকে ২,৫৮,৭২১ জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন। আইএসসি (ISC) পরীক্ষায় ১,৫৫৩টি স্কুল থেকে ১,০৩,৩১৬ জন পরীক্ষার্থী পরীক্ষা দেন। বোর্ড জানিয়েছে, ১ মে থেকে ৪ মে পর্যন্ত খাতা রিভিউ করার জন্য আবেদন করতে পারবেন পড়ুয়ারা। জুন-জুলাই মাসে ফের পরীক্ষা দিতে পারবেন ইচ্ছুক পরীক্ষার্থীরা।

Advertisement

দুই পরীক্ষাতেই পাশের হার ৯৯ শতাংশের বেশি। আইএসসি পরীক্ষায় মোট পাসের হার ৯৯.১৩ শতাংশ। এর মধ্যে ছাত্রীদের পাশের হার ৯৯.৪৮ শতাংশ এবং ছাত্রদের পাশের হার ৯৮.৮১ শতাংশ। আইসিএসই পরীক্ষায় মোট পাশের হার ৯৯.১৮ শতাংশ। এর মধ্যে ছাত্রীদের পাশের হার ৯৯.৪৬ শতাংশ এবং ছাত্রদের পাশের হার ৯৮.৯৩ শতাংশ। দশম ও দ্বাদশ দুটি পরীক্ষাতেই ছাত্রীদের ফল তুলনামূলকভাবে ভালো হয়েছে।

আইএসসি পরীক্ষায় ৫৪,১১৮ জন ছাত্র (৫২.৩৮%) এবং ৪৯,১৯৮ জন ছাত্রী (৪৭.৬২%) পরীক্ষা দিয়েছে। অন্যদিকে আইসিএসই পরীক্ষায় ১,৩৭,৫০৩ জন ছাত্র (৫৩.১৫%) এবং ১,২১,২১৮ জন ছাত্রী (৪৬.৮৫%) পরীক্ষা অংশগ্রহণ করেছে।

দ্বাদশ শ্রেণির পরীক্ষায় দক্ষিণাঞ্চলের রাজ্যগুলিতে পাশের হার সর্বোচ্চ (৯৯.৮৭ শতাংশ)। এরপরই রয়েছে পশ্চিমাঞ্চল (৯৯.৫৫ শতাংশ)। আইসিএসই পরীক্ষায় পশ্চিমাঞ্চলের রাজ্যগুলি পাশের হারে শীর্ষে রয়েছে (৯৯.৮৫ শতাংশ)। পাশের হারে দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণাঞ্চলের রাজ্যগুলি (৯৯.৮১ শতাংশ)।

আইএসসিতে ৩০৫ জন লার্নিং ডিফিকাল্টি থাকা পরীক্ষার্থীর মধ্যে ৩৬ জন ৯০ শতাংশের বেশি নম্বর পেয়েছে। ২২ জন দৃষ্টিহীন পরীক্ষার্থীর মধ্যে ৯০ শতাংশের বেশি নম্বর পেয়েছে ৯ জন। আইসিএসইতে ১,৩১৩ জন লার্নিং ডিফিকাল্টি থাকা পরীক্ষার্থীর মধ্যে ১৩২ জন এবং ৫৪ জন দৃষ্টিহীন পরীক্ষার্থীর মধ্যে ১৭ জন ৯০ শতাংশের বেশি নম্বর পেয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement