shono
Advertisement
Bihar

বিহারে বিভীষিকা! শৌচালয়ে টেনে নিয়ে কিশোরীকে 'গণধর্ষণ', নির্যাতিতাকে কুয়োয় ফেলে 'হত্যা'

অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভ, অবরোধ স্থানীয় বাসিন্দাদের। এক অভিযুক্তকে গ্রেপ্তার করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Published By: Subhankar PatraPosted: 03:26 PM Mar 14, 2026Updated: 08:21 PM Mar 14, 2026

বাড়ি থেকে টেনে শৌচালয়ে নিয়ে নাবালিকাকে গণধর্ষণ! চিৎকার শুনে পরিবারের সদস্যরা ছুটে এলে কিশোরীকে কুয়োর ফেলে হত্যার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। নৃশংস কাণ্ডটি ঘটেছে বিহারের (Bihar) সারন জেলায়। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভ, অবরোধ স্থানীয় বাসিন্দাদের। এক অভিযুক্তকে গ্রেপ্তার করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

বুধবার বিকেল নাগাদ দশম শ্রেণির ছাত্রী তার মা'র সঙ্গে তাঁদের পুরনো বাড়িতে যায়। অভিযোগ সেই সময় চার-পাঁচজন দুষ্কৃতী নাবালিকাকে পাশের শৌচালয়ে টেনে নিয়ে গিয়ে গণধর্ষণ করে। নির্যাতিতার চিৎকার শুনে ছুটে আসেন তাঁর মা ও পরিবারের বাকি সদস্যরা। অভিযোগ সেই সময় নাবালিকার পা ধরে টেনে নিয়ে জীবন্ত অবস্থায় পাশের কুয়োতে ফেল দেয় দুষ্কৃতীর দল। তারপর তারা পালিয়ে যায়। পরিবারের সদস্যরা নির্যাতিতাকে উদ্ধার করলেও ততক্ষণে সব শেষ। নির্যাতিতার পরিবার জানিয়েছে,অভিযুক্তদের তারা চেনেন। প্রত্যেকেই ওই গ্রামের বাসিন্দা। দুষ্কতীদের মধ্যে একজন আগেও নাবালিকাকে ধর্ষণের চেষ্টা করেছিল বলে অভিযোগ।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ঘটনার কথা জানাজানি হতেই স্থানীয় জনতা বিক্ষোভ দেখাতে থাকেন। তাঁদের বুঝিয়ে দেহ ময়নাতদন্তে পাঠানো হয়। পরে দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে যুবরাজ কুমার নামে এক জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি অভিযুক্তরা পলাতক। পুলিশ জানিয়েছে, তাদের খোঁজে তল্লাশি চলছে। দ্রুত তাদের গ্রেপ্তার করা হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement